বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৫ আগস্ট ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: শ্যামনগরে ড. মনিরুজ্জামান

ডেস্ক রিপোর্ট: ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।

তিনি বলেছেন, একটি সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ধর্মপ্রাণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। এ ধরনের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা ১২টার দিকে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাইক্রোস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে পথসভা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবিরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদস্যসচিব অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না।

প্রধান অতিথির বক্তব্যে ড. মনিরুজ্জামান বলেন, দীর্ঘ আলোচনা শেষে অন্তর্বর্তী সরকার জুলাই সনদে উপনীত হয়েছে এবং ৩৩টি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, সংসদে এক ধরনের বক্তব্য দিয়ে বাইরে এসে সাধারণ মানুষকে অন্যভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। ধর্মপ্রাণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে জান্নাতের টিকিটের মতো নানা আবেগী বক্তব্য দেওয়া হচ্ছে। এভাবে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ড. মনিরুজ্জামান আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেননি। সরকারের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রও মেনে নেওয়া হবে না।

একটি রাজনৈতিক দল ও তাদের মিত্রদের সমালোচনা করে তিনি বলেন, তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় শ্যামনগরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নবগঠিত উপজেলা বিএনপির কমিটির সফলতা কামনা করেন।

সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, গোলাম আলমগীর, গাজী শহিদুজ্জামান, গাজী শাহ আলম, আবুল খায়ের মল্লিক, আজিজুল হক, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, উপজেলা মহিলা দলের আহ্বায়ক নূর জাহান পারভীন ঝর্ণা, শ্রমিক দলের আহ্বায়ক রফিকুজ্জামান, সদস্যসচিব সিরাজুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণআন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। পরে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

তারা নাকি ডিসেম্বরে দেশে আসবে, আসেন রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১০

দেশজুড়ে নানা কর্মসূচিতে জুলাই শহীদদের স্মরণ

১১

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: শ্যামনগরে ড. মনিরুজ্জামান

১২

৪র্থ বর্ষের শিক্ষার্থীর জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক, থাকবে আর্থিক সহায়তা

১৩

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

১৪

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

১৫

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৬

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

১৭

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

১৮

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৯

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

২০
error: Content is protected !!