বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১০ আগস্ট ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

কয়রা (খুলনা) প্রতিনিধি:খুলনার কয়রা উপজেলার এম এম দারুছুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ২০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটির ফলাফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

এদিকে উপজেলার কয়রা আছিয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে ২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করেন মাত্র ১ জন। পাসের হার ৪.৩৫%

উপজেলার ঐতিহবাহী শিক্ষা প্রতিষ্ঠান কয়রা উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা থেকে ৩৭ জন পরীক্ষার্থী অংশ নিলেও পাস করেন ৪জন। পাসের হার ১৩.৭৯%।

কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা থেকে ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করেন মাত্র ১৭ জন। পাসের হার ২৯.৮২%।

হাতিয়ার ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ৫জন শিক্ষার্থীর মধ্য পাস করেছেন মাত্র ১জন ও চান্নিরচক মাধ্যমিক বিদ্যালয় ৯ জন শিক্ষার্থীর মধ্য পাস করেন মাত্র ৩জন শিক্ষার্থী।

এদিকে, শতভাগ অকৃতকার্যের ঘটনায় এম এম দারুছুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও সার্বিক একাডেমিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় একাধিক অভিভাবক ও সচেতন মহল বলছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ অবস্থায় শিক্ষার্থীদের দুর্বলতার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

তবে ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ জানতে মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভাব হয়নি। প্রতিষ্ঠানের প্রাধানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন,
একটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস না করেনি আরো একটি প্রতিষ্ঠানের মাত্র ১জন শিক্ষার্থী পাস করেছেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ফলাফল পর্যালোচনা করে কোথায় কী ধরনের সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ, সরকারের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ঋশিল্পীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

বিল থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করলেন বাবা

আশাশুনিতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

১০

তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

১১

সাতক্ষীরা জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

১২

সাতক্ষীরায় নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ের তাগিদ

১৩

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

১৪

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

১৫

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

১৬

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৭

৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে হতে যাচ্ছে ভোট

১৮

এসএসসিতে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

১৯

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

২০
error: Content is protected !!