বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১০ আগস্ট ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ের তাগিদ

হাবিবুর রহমান সোহাগ : সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, জলাশয়, সবুজ এলাকা ও জনস্বাস্থ্যের উন্নয়নে আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদারের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

একই সঙ্গে নগর পরিবেশ ব্যবস্থাপনায় নাগরিকদের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার একটি কমিউনিটি সেন্টারে ‘নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবার প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল’ বিষয়ক বাস্তবায়ন পদক্ষেপ যাচাইকরণ কর্মশালায় এসব কথা বলা হয়।

জার্মান সহযোগিতা সংস্থা জিআইজেডের সহযোগিতায় ‘লিভেবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল’ (LICA) প্রকল্প ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (SANEM) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুজ্জামান।

তিনি বলেন, সাতক্ষীরা পৌরসভার দীর্ঘদিনের বিভিন্ন সংকট সমাধানে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগী হতে হবে। নাগরিক সেবা ও সমস্যা চিহ্নিতকরণে পৌরসভার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়মিত হালনাগাদ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

SANEM প্রকল্পের গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কাজী মারুফুল ইসলাম কর্মশালায় সমন্বয়ের দায়িত্ব পালন করেন। স্বাগত বক্তব্য দেন জিআইজেডের উপদেষ্টা আবু মোজাফফর আহমেদ।

সাতক্ষীরা পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী বলেন, ‘নগর পরিবেশ ব্যবস্থাপনা শুধু একটি বিভাগের কাজ নয়। বর্জ্য, ড্রেনেজ, জলাশয়, সবুজ এলাকা ও জনস্বাস্থ্যের বিষয়গুলো সমন্বিতভাবে পরিচালনার জন্য পৌরসভার ভেতরে কার্যকর আন্তঃবিভাগীয় কাঠামো প্রয়োজন।

সিনিয়র সাংবাদিক ও ক্লাইমেট অ্যাকশন ফোরামের আহ্বায়ক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, সাতক্ষীরার মতো উপকূলীয় শহরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত বাড়ছে। তাই পরিবেশ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রস্তাবিত নগর পরিবেশ ব্যবস্থাপনা টিমকে কার্যকর করতে মেয়রের আনুষ্ঠানিক নির্দেশনা ও নিয়মিত প্রতিবেদন গুরুত্বপূর্ণ।

ক্লাইমেট জাস্টিস ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর বলেন, নারী, শিশু, প্রবীণ ও প্রান্তিক মানুষের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক নগর নিশ্চিত করতে হবে। পরিবেশগত সিদ্ধান্ত গ্রহণে নাগরিকদের মতামতও গুরুত্ব দিতে হবে।

যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক আমিনা বিলকিস ময়না বলেন, পরিবেশ ব্যবস্থাপনার তথ্য জনগণের কাছে সহজে পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম কার্যকরভাবে ব্যবহার করা প্রয়োজন।

বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক জোসনা দত্ত বলেন, পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, সবুজ ও উন্মুক্ত স্থান নাগরিক অধিকার। এসব সেবা নিশ্চিত করতে স্থানীয় জনগোষ্ঠীকে ব্যবস্থাপনার অংশীদার করতে হবে।

কর্মশালা পরিচালনা করেন SANEM প্রকল্পের ড. সুরাইয়া ফারজানা, কে এম ইমরুল হাসান ও দেহান খান। আলোচনায় লুইস রানা গাইন, কৃষ্ণ ব্যানার্জি, অ্যাডভোকেট এস এম বিপ্লব, হাবিবুর রহমান সোহাগসহ অন্যরা অংশ নেন।

কর্মশালায় নগর পরিবেশ ব্যবস্থাপনা টিম গঠন, উন্মুক্ত স্থান ও জলাশয়ের যৌথ ব্যবস্থাপনা, ডিজিটাল পরিবেশ ব্যবস্থাপনা এবং আন্তঃসংস্থা সমন্বয়ের বিভিন্ন বাস্তবায়ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০