
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ্ কাউসার আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মোঃ আলতাফ হোসেন, কাজী কামরুজ্জামান, ইমাদুল হক খান, মুফাচ্ছিনুল ইসলাম তপু প্রমুখ।
আয়োজকেরা জানান, খেলাধুলার চর্চা বাড়ানো এবং ক্রীড়াবিদদের উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে দাবাসহ বিভিন্ন ইনডোর খেলায় প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।
মন্তব্য করুন