বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১০ আগস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা এনসিপির কমিটি প্রত্যাখ্যান, গণপদত্যাগের হুশিয়ারি

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত সাতক্ষীরা জেলা কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পরিবর্তন না করলে গণপদত্যাগের হুশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের আল-বারাকা মার্কেটে জরুরী সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন দলটির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা এনসিপির সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব মো. কামরুজ্জামান বুলু, যুগ্ম আহবায়ক সিএম নাজমুল ইসলাম, শেখ আবদুল্লাহ, সদর উপজেলা কমিটির সমন্বয়কারী মাছুম আশরাফ উদ্দীন, শেখ আল ইমরান, রফিকুল ইসলাম, বার্নাবাশ দাদা ও আবদুল্লাহ আবদুল মালেক প্রমুখ উপস্থিত থেকে অনুমোদিত জেলা কমিটিকে ‘অস্বচ্ছ’ ও ‘একপেশে’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পরিবর্তন করা না হলে গণপদত্যাগের ঘোষণা দেন।

অন্যদিকে, বিকাল ৬টায় একই স্থানে জাতীয় ছাত্রশক্তি, সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকেও এনসিপির জেলা আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, রোববার (৯ আগস্ট) অধ্যক্ষ আখতারুজ্জামানকে আহবায়ক ও কামরুজ্জামান বুলুকে সদস্য সচিব করে সাতক্ষীরা জেলা এনসিপির ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলতা ডায়াবেটিক হাসপাতাল কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খেশরার কলাগাছি গ্রামে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা জেলা এনসিপির কমিটি প্রত্যাখ্যান, গণপদত্যাগের হুশিয়ারি

দেবহাটায় এসএসসিতে পাসের হার ৬১.০৮%, দাখিলে ৫২.২২% ও ভোকেশনালে ২৩.২৪%

সিলভার জুবিলি মডেল স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক বেলাল হোসাইনকে অভিনন্দন

সাতক্ষীরায় বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ, সরকারের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ঋশিল্পীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

১০

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

১১

বিল থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করলেন বাবা

১২

আশাশুনিতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৩

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

১৪

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

১৫

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

১৬

তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

১৭

সাতক্ষীরা জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

১৮

সাতক্ষীরায় নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ের তাগিদ

১৯

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২০
error: Content is protected !!