বাংলাদেশ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৬ নভেম্বর ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা

ডেস্ক রিপোর্ট: প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এবং মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী পরিচালনার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা ও রূপরেখা পাঠানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এসব খেলা বাধ্যতামূলক করার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।

তিনি আরো বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে বা নির্ধারিত পিরিয়ডে খেলাধুলা ও ফিটনেস চর্চার সুযোগ পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাউশি জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক পত্রের আলোকে আজ মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মাঠপর্যায়ে এই নির্দেশনা জারি করা হয়।

মাউশির অধীন দেশের সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো ওই নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

খেলার তালিকাভুক্ত ইভেন্টগুলো হলো— ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলা।

গত ৮ অক্টোবর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই ১০ ধরনের খেলাধুলা বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা ও সানুগ্রহ হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারি পত্র (ডিও লেটার) প্রেরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি পত্র পাঠিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

ডিও লেটারে প্রতিমন্ত্রী আমিনুল হক উল্লেখ করেন, দক্ষ, সৃজনশীল, কর্মপটু ও তৎপর জাতি গঠন এবং শিক্ষার্থীদের সুশাসন, শারীরিক ও মানসিক সুনিপুণ বিকাশে খেলাধুলার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিশোর-কিশোরী ও যুবদের দলগত কাজের মানসিকতা (সেন্স অব টিম বিল্ডিং অ্যাপ্রোচ) ত্বরান্বিতকরণ, দূরদর্শী নেতৃত্বের গুণাবলি (ভিশনারি লিডারশিপ কোয়ালিটি) সুদৃঢ়করণ, শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নৈতিক মানদণ্ড (মোরাল স্ট্যান্ডার্ডস) সমুন্নত রাখতে খেলাধুলা অনন্য ভূমিকা রাখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন

১

আর মাত্র ৮৪ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান

২

কালিগঞ্জে টেকসই খামার ব্যবস্থাপনায় মতবিনিময়

৩

কালিগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

৪

সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশি উপ-পরিচালকের মতবিনিময়

৫

ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন নেইমার!

৬

শ্যামনগরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

৭

পরীক্ষার ১ ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী

৮

আশাশুনি সদর ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি মুরশিদ গ্রেপ্তার

৯

অন্তঃসত্ত্বা অবস্থায় এক দিনে ১০০ সিগারেট, জানতেন না গর্ভে আলিয়া

১০

সাতক্ষীরায় নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটরদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

১১

৮ মাস পর শরণখোলা থেকে কয়রার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

১২

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, চাকরিচ্যুত পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

১৩

কালিগঞ্জ ও শ্যামনগরের ১১০ কৃষক পেলেন প্রদর্শনী পুষ্টি বাগানের উপকরণ

১৪

মিঠাইলাল হেলা’র প্রতি সুইপার কল্যাণ ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

১৫

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমান আর নেই

১৬

সৌদিতে বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর

১৭

হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ

১৮

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

১৯

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

২০