বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৬:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের দাবি আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের

ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবি জানানো হয়।

বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান। আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মিনতী সরকার, সদস্য বনমালী দাস, বিমল কৃষ্ণ মন্ডল, কল্যানী সরকার, লিডার্স এর অ্যাডভোকেসি কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় সভাপতি বলেন, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন জনিত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, উচ্চ জোয়ারের চাপ, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবণাক্ততা পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ফলে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থান, কৃষি ফসলের উপর বিরূপ প্রভাব পড়েছে। এখানে বছরে দুই-তিনবার মানুষের ঘর ভাঙ্গে। বিলীন হয় তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন। টিকতে না পেরে মানুষ অন্য স্থানে চলে যাচ্ছে। এজন্য সকল উপজেলাতে একই বাজেট না করে উপকূলীয় উপজেলার জন্য বিশেষ বাজেট বরাদ্দের দাবি করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০