বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৭ জুলাই ২০২৩, ৪:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গু আক্রান্ত মেয়েকে ভর্তি করাতে গিয়ে গ্রেফতার বাবার জামিন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সাত বছরের মেয়ে আদিবাকে ভর্তি করাতে গিয়ে গ্রেফতার বাবা হাবিবুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ জুলাই) তাকে আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক মো. আব্দুল মান্নান। অন্যদিকে, আদালতের কাছে জামিন চান আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বাদী ডা. বনি আমিন বলেন, বুধবার (২৬ জুলাই) ভোরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ডেঙ্গু আক্রান্ত মেয়েকে নিয়ে প্রবেশ করেন হাবিবুর রহমান (৩৩)। তখন আমি, উপস্থিত নার্স ও স্টাফরা রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বা শিশু হাসপাতালে নিয়ে যেতে বলি। কারণ আমাদের হাসপাতালে কোনো সিট খালি ছিল না। তাই রোগীকে রেফার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার বিষয়টিও উনাকে অবহিত করি।

পরবর্তীতে এতে তিনি উত্তেজিত হয়ে আমাকে প্রহর করা শুরু করেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। উনার সঙ্গে উনার স্ত্রীও আমাদের মারতে উদ্যত হলে ওয়ার্ড বয় জুয়েল এগিয়ে এলে তাকেও মারধর শুরু করেন। এমতাবস্থায় আমি আত্মরক্ষার জন্য রুমের দরজা বন্ধ করে ফেললে তারা উত্তেজিত হয়ে উপস্থিত নার্স রোজিনাকে মারধর করেন। হাসপাতালের দরজা ও জানালায় লাথি মারতে থাকেন। একপর্যায়ে উনি ভিডিও করা শুরু করেন ও ফেসবুক লাইভে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন। পরে পুলিশ ও আনসার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তাদের হামলায় আমার বাম হাতের ছোট আঙুল ভেঙে যায়। আমার নিচের ঠোঁট ফুলে যায়। ওয়ার্ড বয় জুয়েল ও নার্স রোজিনা আঘাতপ্রাপ্ত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০