বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ জুলাই ২০২৩, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২, আহত ২০

ডেস্ক রিপোর্ট: খুলনায় প্রাইভেটকার ও বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্য একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর জেলার বাসিন্দা বেবী বেগম। এখন পর্যন্ত নিহত অন্য ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আহত ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১০ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে বাস উল্টে যায় এবং প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ২২ জন হতাহত হন। খবর পেয়ে দ্রুত হতাহতদের উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস স্থানীয় জনতার সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল হাসপাতালে নেয়। এ ঘটনা দুজন নিহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০