বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৯ মার্চ ২০২৩, ৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তার অফিস ঘেরাও

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে অপসারণের দাবিতে অফিস ঘোরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কর্মচারীরা। এক কর্মচারীকে প্রকাশ্যে হেনেস্তা করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন তারা। রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের সিবিএ সংগঠনের নেতৃত্বে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা এই ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভে অংশ নেন।

এ সময় কর্মবিরতিসহ অভ্যন্তরীণ পরিবহন ও যান চলাচল বন্ধ রাখা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) সাধারণ সম্পাদক খুরশীদ আলম পল্টু জানান, শুক্রবার দুপুরে বন্দরের প্রশাসনিক বিভাগে কর্মরত গাড়ির ড্রাইভার নুরুল ইসলাম টিটুকে তুচ্ছ ইস্যুতে প্রকাশ্য রাস্তায় গালিগালাজসহ হেনেস্তা করেন নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লহ আল-মেহেদী। আর এ ঘটনা জানাজানি হলে বন্দরে কর্মরত সাধারণ কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।

সিবিএ নেতা পল্টু অভিযোগ করেন, সাম্প্রতিক সময় বন্দর এলাকায় ছিনতাই ও চুরিসহ অপরাধ প্রবণতা বেড়েছে। আর নজরদারী না করে সরকারি অর্থ অপচয় ও বিলাসী জীবনযাপন করছে। এমনকি নানা সময় অন্যায়ভাবে কর্মচারীদের উপর জুলুম-নির্যাতন করছে বলে অভিযোগ কর্মচারী ও সিবিএ নেতাদের। নিরাপত্তা কর্মকর্তা কার্যালয় ঘেরাও শেষে বন্দরের প্রশাসনিক ভবনের সামনে পথসভায় বক্তব্য রাখেন, সিবিএ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম পল্টু, সরোয়ার হোসেন প্রমুখ। চলতি সপ্তাহের মধ্যে নিরাপত্তা কর্মকর্তার অপসারণ না হলে কঠোর কর্মসূচি পালনের হুশিয়ার দেন সিবিএ নেতারা।

এদিকে, এ প্রসঙ্গে প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী বলেন, ওই কর্মচারীকে ঠিকমত অফিস করার জন্য সতর্ক করেছি। আর কিছু নয়। তবে এনিয়ে অন্য কর্মচারীরা অফিস ঘেরাও করেছে কিনা জানা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১০

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১১

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১২

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৩

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৪

ডেভিডের রেকর্ড হ্যাটট্রিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় কানাডার

১৫

শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নতুন কমিটি গঠন

১৬

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-র মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

১৭

কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উদযাপন

১৮

শ‌্যামনগ‌রে একে‌ত্রে চার স্কুল ছাত্রী নি‌খোঁজ, সর্বশেষ যা জানা গেল

১৯

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

২০