বাংলাদেশ, রবিবার, ০৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৭ সেপ্টেম্বর ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমির খানের সিনেমায় অভিনয়ের খবরে যা বললেন তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক: আমির খানের সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয় করছেন- দুই বাংলাদেশের গণমাধ্যমে এমন খবর কয়েকদিন ধরে ঘুরছে; ‘আমির খানের নায়িকা হচ্ছেন ফারিণ’ এমন শিরোনামও চমক সৃষ্টি করেছে। বাস্তবেই কি তাই হচ্ছে, অনেকেরই বিশ্বাস হচ্ছে না। কারণ, বলিউডের এই নাক উঁচু অভিনেতা যে গল্প ও মানুষ বেছে কাজ করেন তা কে না জানে! আসল ঘটনা কি তা জানিয়েছেন তাসনিয়া ফারিণ।

ফারিণ বলেন, ‘কয়েকটি সংবাদমাধ্যমে আমি সংবাদটি দেখেছি। এখনো কিছু সংবাদমাধ্যম আমার সঙ্গে কথা না বলেই এমন ভুল সংবাদটি ছড়াচ্ছেন। বিষয়টি বিব্রতকর আমার জন্য। আমি আমির খানের প্রযোজনা কিংবা বলিউডের কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। এমন কিছু হলে অবশ্যই আমি জানাতাম।’

তাহলে কেন আমির খানের সঙ্গে ফারিণকে জড়িয়ে এমন সংবাদ ছড়ানো হচ্ছে? আমির খানের সঙ্গে ফারিণের কোনো যোগসূত্র না থাকলেও তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া সিনেমার পরিচালকের সঙ্গে সংযোগ আছে। ফারিণ টালিউডের ‘পাত্রী চাই’ সিনেমায় অভিনয় করবেন। এটির পরিচালক বিপ্লব গোস্বামী। তাঁর চিত্রনাট্যে বলিউডে নির্মিত ‘লাপাতা লেডিস’ সিনেমা প্রযোজনা করেছেন আমির খান। ওই সিনেমা পরিচালনা করেন আমিরের প্রাক্তণ স্ত্রী কিরণ রাও।

‘পাত্রী চাই’ সিনেমায় ফারিণের নায়ক অর্জুন চক্রবর্তী। বিপ্লব গোস্বামীর পরিচালনায় এই ছবিতে সব্যসাচী চক্রবর্তী, মমতাশঙ্করের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরাও। ফারিণ ও অর্জুন জুটিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে সিনেমার গল্প।

বিপ্লব গোস্বামী বলেছেন, পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দম্ভকে নাড়িয়ে দেওয়ার গল্প পাত্রী চাই। হাসি-ঠাট্টার আড়ালে সমাজের বিভিন্ন অসংগতির চিত্র দেখানো হবে এ সোশ্যাল স্যাটায়ার সিনেমায়।

ফারিণ জানান, ইতিমধ্যে এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তাঁর চরিত্র কেমন—সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি। তবে তাঁর কথায় বোঝা গেল, কাজটি নিয়ে তিনি ভীষণ আশাবাদী।

বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণের বড়পর্দায় অভিষেক হয়েছে টালিউডের সিনেমা দিয়ে। এ বছরের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে মুক্তি পায় অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ সিনেমাটি। এতে কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্যের মতো অভিনয়শিল্পীদের সঙ্গে অভিনয় করেন ফারিণ। প্রথম সিনেমা মুক্তির ৮ মাসের মাথায় আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ

হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান

কয়রায় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট

কালিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র সচল রাডারও

পাকিস্তান থেকে ৪০টিরও বেশি জেএফ-১৭ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

তৃতীয়বার বিয়ে করলেন আমির খান

১১

এনওসি পেলেন মোস্তাফিজ-ইমন

১২

হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন বাবার

১৩

২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৭ জনের মৃত্যু

১৪

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

১৫

এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল

১৬

দেবহাটায় মৎস্যঘেরে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম

১৭

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

১৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

১৯

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

২০
error: Content is protected !!