বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২১ সেপ্টেম্বর ২০২৩, ৮:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসবেন রোনালদিনহো

ডেস্ক রিপোর্ট: কিছুদিন আগেই বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। এবার বাংলাদেশে আসতে পারেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো।

মার্টিনেসের মতোই রোনালদিনহোকে বাংলাদেশে আনতে চাচ্ছেন ভারতীয় ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের হয়ে খেলা এই ফুটবলারকে আসন্ন দুর্গা পূজার আগে কলকাতা ও ঢাকা সফরে আনতে যাচ্ছেন তিনি।

কিংবদন্তি ব্রাজিলিয়ান মিডফিল্ডারের আসার দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী ১৫ অক্টোবর রোনালদিনহো বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন বলে জানা গেছে।

রোনালদিনহোর সংক্ষিপ্ত বাংলাদেশ সফরের সম্ভাব্য কার্যক্রম নিয়েও এখন পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। মূলত এ কারণেই রোনালদিনহোর বাংলাদেশ সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে এর আগে দুই প্রয়াত কিংবদন্তি ফুটবলার পেলে ও দিয়েগো ম্যারাডোনা কলকাতা সফরে এসেছিল। গত জুলাইয়ে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেসকেও ঢাকায় আনার নেপথ্য কারিগর ছিলেন এই বাঙালি ক্রীড়া উদ্যোক্তা।

রোনালদিনহোর বাংলাদেশ সফরের বিষয়টি শতদ্রু দত্ত নিজেও বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তবে চূড়ান্ত দিনক্ষণ জানাননি তিনি।

২০০২ বিশ্বকাপজয়ী রোনালদিনহো ব্রাজিলের ক্লাব গ্রামিওর হয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর পিএসজিতে খেলেন তিনি। সেখান থেকে বার্সেলোনায় যোগ দেন।

কাতালান ক্লাবটির হয়ে খেলেই বিশ্বসেরা ফুটবলারে পরিণত হন তিনি। তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ফিফা বর্ষসেরার খেতাব। একবার জেতেন ব্যালন ডি’অরও।

ক্লাবপর্যায়ে অসংখ্য শিরোপাজয়ী এই মহাতারকা বিশ্বকাপ ছাড়াও ব্রাজিলের জার্সিতে জিতেছেন কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপের শিরোপা। ২০১৮ সালে ফুটবলকে বিদায় জানান তিনি।

এর আগে প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হয়ে বাংলাদেশে এসেছিলেন সাবেক সেলেসাও তারকা কাফু। এছাড়া বাংলাদেশ সফরে এসেছিলেন ব্রাজিলিয়ান তারকা গোলরক্ষক জুলিও সিজারও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১০

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১১

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১২

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৩

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৪

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৫

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৬

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৭

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৮

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৯

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

২০