বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ সেপ্টেম্বর ২০২৩, ২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাকিরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট: অবৈধ সম্পদ অর্জনের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনের পাসপোর্ট জমা রাখার শর্তে জামিন বহাল রেখেছেন আদালত। একই সঙ্গে তিনি আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না, এমন আদেশও দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহীমের চেম্বার আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান জানান, এই মামলায় জাকির হোসেনকে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট জামিন দেন। ওই জামিনের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে দুই শর্তে তার জামিন বহাল রাখা হয়েছে। সেগুলো হলো বিচারিক আদালতে পাসপোর্ট জমা দিতে হবে এবং অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না।

মোহাম্মদ খুরশীদ আলম খান জানান, কেনিয়ায় থাকা অবস্থায় ৪১ কোটি টাকার বেশি সন্দেহজনক অর্থ পাচার করার অভিযোগ উঠেছে। সেই টাকা জব্দ করেছে দুদক। ১৫ কোটি টাকার ওপরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

গত ১৪ মার্চ জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ৪০ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে।

জাকির হোসেনের জমা দেওয়া আয়কর নথি ধরে অনুসন্ধান চালিয়ে দুদক তার অবৈধভাবে অর্জিত সম্পদের তথ্য পায়।

২০২১-২২ আয়কর নথি অনুযায়ী, জাকির হোসেনের নামে ধানমন্ডির ১ নম্বর সড়কে ৫০ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা মূল্যের একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ের নন্দীপাড়ায় ২৬৩ অজুতাংশ জমির ওপর ৭৫ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা খরচ করে পাঁচতলা ভবন নির্মাণসহ মোট ১ কোটি ৫১ লাখ ১০ হাজার ২০০ টাকার স্থাবর সম্পদ পাওয়া যায়। এছাড়া ১৩ কোটি ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের টয়োটা গাড়ি, নগদ ১৯ লাখ ১৯ হাজার ৯৭০ টাকা ও ব্যাংক হিসাবে রক্ষিত ৭২ হাজার ৫০৬ টাকাসহ মোট ১৩ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৪৭৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য রয়েছে। সব মিলিয়ে জাকির হোসেনের স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য দাঁড়ায় ১৫ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬৭৬ টাকা।

ওই সম্পদের বিপরীতে আয়ের উৎস সম্পর্কে তিনি সঠিক তথ্য প্রদর্শন করতে সক্ষম হননি বলে ওই সম্পদ তার জ্ঞাত আয়বহির্ভূত মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

তাছাড়া অনুসন্ধানে আসামির নামীয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বাগেরহাট শাখায় বিভিন্ন সময়ে ৭টি অ্যাকাউন্টের মাধ্যমে ৩১ কোটি ৭০ লাখ ৬০ হাজার ৯১৩ টাকা, সোনালী ব্যাংক লিমিটেড ভিকারুননিসা নুন স্কুল শাখার ১টি অ্যাকাউন্টের মাধ্যমে ৪ কোটি ৩ লাখ ১০ হাজার ৯৩০ টাকা এবং পদ্মা ব্যাংক লিমিটেডের ধানমন্ডি শাখায় এফডিআর হিসাবে ৫ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ১৫৯ টাকাসহ সর্বমোট ৪১ কোটি ৩৬ লাখ ৭ হাজার টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। ব্যাংকগুলোতে লেনদেন করা ওই অর্থের বৈধ উৎস সংক্রান্ত কোনো রেকর্ডপত্র অনুসন্ধানের সময় পাওয়া যায়নি।

মামলার বিবরণীতে আরও বলা হয়েছে, আসামিরা আরও অনেক অবৈধ সম্পদ অর্জন করেছেন, যেগুলোর আয়ের উৎস উল্লেখ নেই।

এই মামলায় গত ২৯ আগস্ট জাকির হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক। পরে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

জাকির হোসেন ১৯৯২ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি ১৯৯৫ সালে কুয়েত দূতাবাসে এবং ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত কেনিয়ার নাইরোবিতে বে বাংলাদেশ হাইকমিশনে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

বাংলাদেশের কাছে লজ্জাজনক হার: অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

১০

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

১২

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা

১৩

কালিগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

১৪

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১৫

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার

১৬

ইতিহাস গড়লেন অলরাউন্ডার মিরাজ

১৭

রাঙামাটিতে পিকআপভ্যান উল্টে নিহত ৪

১৮

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

১৯

নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা

২০
error: Content is protected !!