বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনি প্রেসক্লাব নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসান সম্পাদক, আশিক সাংগঠনিক সম্পাদক

ডেস্ক রিপোর্ট: আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসকে হাসান সাধারণ সম্পাদক ও প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এসএম হাসানুজ্জামান তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

জানাগেছে, বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে শরিফুজ্জামান মুকুল শিকারী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে এসকে হাসান ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

অপরদিকে, সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থীর মধ্যে আকাশ হোসেন, এম এম নুর আলম ও বাহাবুল হাসনাইন তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

ফলে প্রভাষক আশিকুর রহমান আশিক ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

এদিকে, সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে এসএম আহসান হাবিব তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্তু জিএম আল ফারুক ও সমীর রায় প্রার্থী থাকায় আগামী ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি পদে নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০