বাংলাদেশ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মারা গেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আব্দুস সাত্তার

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৩টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুস সাত্তার ভূঞার একমাত্র ছেলে মাইনুল হাসান তুষার। তিনি বলেন, বাবা দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে এক সপ্তাহ আগে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। শনিবার ভোর ৩টা ২ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুল সাত্তার ভূঞা ১৯৩৯ সালের ১৬ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের আব্দুল হামিদ ভূঞা ও রহিমা খাতুনের সংসারে জন্ম গ্রহণ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া আদালতে আইনজীবী পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি পদে ছিলেন দীর্ঘদিন।

আব্দুস সাত্তার ভূঞা ১৯৭৯ সালে তৎকালীন কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও জুনের নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে তৎকালীন ৪ দলীয় জোট সরকার থেকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আবদুস সাত্তার আইন, মৎস্য ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে ২০০৮ সালের নির্বাচনের পরে রাজনৈতিক কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন। ২০২৩ সালের ২ জানুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন এ নেতা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমঞ্চে সাতক্ষীরার উপকূলীয় জলবায়ু সংকট তুলে ধরবেন জান্নাতুল নাঈম

১

জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার নিয়ে শ্যামনগরে কুইজ

২

সরকারি-বেসরকারি সেবাদাতাদের মানবাধিকার সুরক্ষায় ভূমিকা বিষয়ক মতবিনিময়

৩

তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের গোলাগুলি, নিহত ২

৪

একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬

৫

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে দেশের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

৬

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

৭

নভেম্বরের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

৮

শ্যামনগরে দখল হওয়া স্কুলের জায়গা ফেরত পেতে রাস্তায় শিশু শিক্ষার্থীরা

৯

বিজয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন

১০

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

১১

তালা বাজারের অবৈধ ৫টি দোকান উচ্ছেদ

১২

শ্যামনগরের মোজাম্মেল মিস্ত্রী হত্যা মামলার দুই আসামি সিলেট থেকে গ্রেপ্তার

১৩

সাদমানের সেঞ্চুরির পর তাইজুলের ঘূর্ণি, স্বস্তিতে বাংলাদেশ

১৪

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

১৫

কালিগঞ্জ মুক্ত দিবস উদযাপনে প্রস্তুতি সভা

১৬

সুন্দরবনে বনদস্যুদের ‘আত্মসমর্পণের নাটক’ বন্ধের দাবি বনজীবীদের

১৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ

১৮

EJN workshop on Covering climate-induced Non-Economic Loss and Damage held in Satkhira

১৯

দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

২০