বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ অক্টোবর ২০২৩, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট: যশোরের মনিরামপুরে উদয় শংকর বিশ্বাস (৪২) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ অক্টোবর) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত উদয় শংকর বিশ্বাস উপজেলার নেহালপুর ইউনিয়নের পাচাঁকড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে। তিনি নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও টেকারঘাট মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি এবং নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, সোমবার ৭টার দিকে উদয় শংকর টেকারগাট বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বাড়ির সামনেই সড়কে তাকে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আশপাশের লোকজন হঠাৎ গুলি করার একটি আওয়াজ শুনতে পায়। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে উদয় শংকরকে মোটরসাইকেল থেকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!