বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৬ অক্টোবর ২০২৩, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন, ৭ জন উদ্ধার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এখন পর্যন্ত ভবন থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

তবে ধারণা করা হচ্ছে, আরও বেশ কয়েকজন ভবনটিতে আটকে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগায় ভবনটির বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আগুনের কারণে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন ফ্লোরের বারান্দায় দাঁড়িয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন আটকে পড়া কয়েকজন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেল থেকে জানানো হয়, এখন পর্যন্ত ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এই তথ্য জানান।

পৌনে ৭টার দিকে ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ জানান, মহাখালীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনে বেশ কয়েকজন আটকে পড়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের নামানোর চেষ্টা করছেন। পুলিশ সদস্যরা তাদের সহযোগিতা করছেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আগুন লাগা ভবন থেকে কয়েকজন লাফিয়ে পড়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কারো মৃত্যুর সংবাদ পাইনি।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী এলাকার খাজা টাওয়ারে আগুন লাগে। ১৪ তলা ওই ভবনের ১৩ তলায় আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

আগুন লাগার পর আমতলী থেকে গুলশান-১ নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১০

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১১

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১২

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৩

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

১৪

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

১৫

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

১৬

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

১৭

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

১৮

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

১৯

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

২০
error: Content is protected !!