বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ নভেম্বর ২০২৩, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা ব্যাংকার’স অ্যাসোসিয়েশনের অভিষেক

শহীদুজ্জামান শিমুল: সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তাদের সংগঠন ব্যাংকার’স অ্যাসোসিয়েশনের অভিষেক উপলক্ষে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তুফান কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হয়।

সেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন, সমাজ সেবক ডা. মো.আবুল কালাম বাবলা।

অনুষ্ঠানে সাতক্ষীরা ব্যাংকার’স অ্যাসোসিয়েশনের আহবায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রহিমের সঞ্চালনায় সংগঠনের গঠনতন্ত্র পাঠ করেন যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম।

বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব মো. কবির উদ্দীন, কৃষি ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার মৃত্যুঞ্জয় সরকার, সোনালী ব্যাংকের খুলনা শাখার এজিএম এ.কে.এম ফারুক ফয়সল, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার মো. ইলিয়াস ইকবাল, অগ্রণী ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার মো. আব্দুল জলিল, এজিএম শংকর কুমার দাশ, আল-আরাফা ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল হাসান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক শেখ নিয়াজ হাসান, সাউথ ইস্ট ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক রাজিব আহমেদ, গ্লোবাল ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার এসপিও শাহিন মোকলেছুর রহমান, জনতা ব্যাংক পাটকেলঘাটা শাখার ম্যানেজার শহীদুজ্জামান, সিটি ব্যাংক মোংলা দিকরাজ উপ-শাখার ব্যবস্থাপক শেখ আক্তারুজ্জামান কাজল প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, সাতক্ষীরার সরকারি-বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের নিয়ে গঠিত ব্যংকার’স অ্যাসোসিয়েশন ব্যাংকারদের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করে যাবে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন হিসেবে সাতক্ষীরার ব্যাংক কর্মকর্তাদের নিয়ে গঠিত এই সংগঠনটি আত্মপ্রকাশ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০