বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৩, ৫:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মি‌ধি‌লিতে নিখোঁজ জেলে‌কে উদ্ধার করে ফেরত পাঠালো ভারতীয় কোস্টগার্ড

আলী আজীম, মোংলা (বাগেরহাট): গত সপ্তাহে বয়ে যাওয়া ঘূ‌র্ণিঝড় মি‌ধি‌লির প্রভাবে ডুবে যাওয়া ট্রলারের নি‌খোঁজ জেলে হারনাথ দাল (৫০) কে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড। হারনাথ দাল কক্সবাজার জেলার বিবিরখীল গ্রামের বাসিন্দা।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মিধিলিতে ডুবে যাওয়া বাংলাদেশি ফিশিং ট্রলার মোহনা’র ১ জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড।

উদ্ধার হওয়া জেলে হারনাথ দালসহ ১৮ জন জেলে গত শনিবার (৫ নভেম্বর) কক্সবাজারের বাশঁখালী এলাকা থেকে সমুদ্রে গেলে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এবং গত শুক্রবার (১৭ নভেম্বর) তাদের ফিশিং বোটটি বঙ্গপোসাগরে ডুবে যায়। এসময় সে ডুবন্ত বোটের জেরিকেন ধরে প্রায় ৫ দিন যাবৎ গত মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত সমুদ্রে ভেসে ছিল।

তার অন্যান্য সঙ্গী জেলেরা সমুদ্রে হারিয়ে যায়, যারা এখন পযন্ত নিখোঁজ রয়েছে। পরবর্তীতে একটি ভারতীয় ফিসিং ট্রলার নরেন্দ্র-২ ভারতীয় উপকূলের পারাদ্বীপ হতে ৭০ মাইল দক্ষিণ হতে তাকে উদ্ধার করে এবং গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ICGS BHARAT এর কাছে হস্তান্তর করে।

এরই ধারাবাহিকতায় ভারতীয় কোস্ট গার্ড গত শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ৩টায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে উদ্ধারকৃত জেলেকে ICGS BHARAT কর্তৃক বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা এর নিকট হস্তান্তর করে। তাকে প্রয়োজনীয় খাবার এবং চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছে।

পরবর্তীতে উদ্ধরকৃত জেলেকে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি বেইস মোংলায় এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাস এর নিকট হস্তান্তর করা হয় বলে জানান সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০