বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ ডিসেম্বর ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলা সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ সালমান খানের!

বিনোদন ডেস্ক | বাংলা সিনেমায় অভিনয়ের ইচ্ছাও প্রকাশ করলেন সালমান খান। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে তার এই ইচ্ছের কথা প্রকাশ করেন বলিউড ভাইজান।

প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাজির হলেন সালমান খান। অকপটেই জানালেন, তার ধারণা ছিল না কলকাতায় এত বড় মাপে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়।

এমনকী এই চলচ্চিত্র উৎসব যে ইংরাজিতে ছোট করে (KIFF) বলা হয়, তাও অজানা ছিল এই সুপারস্টারের। তিনি ভেবেছিলেন, (KISS) লেখা আছে। তবে ছোট করে যা-ই বলা হোক, কলকাতা থেকে যে তিনি প্রচুর ভালোবাসা পেয়েছেন, তা বলতে দ্বিধা করননি তিনি।

এরপরই সালমান বলেন, মোট ২৩টি জায়গায় সিনেমা প্রদর্শন হবে। সত্যিই আমার ধারণা ছিল না এত বড় করে এখানে চলচ্চিত্র উৎসব হয়। কিছু কিছু বিষয়ে মানুষের লেখাপড়া বা জ্ঞান কম থাকে। আমারও তাই ছিল। আমায় ক্ষমা করবেন।

নিজের মন্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও করেন সালমান। সেই সঙ্গে বাংলা সিনেমাতে অভিনয়ের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। তাই রসিকতায় জমে ওঠে উদ্বোধনী মঞ্চ।

এর আগে ‘এবার আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন সুপারস্টার সালমান খান’- উৎসবের উপস্থাপিকা জুন মালিয়া এবং চূর্ণি গঙ্গোপাধ্যায়ের এই ঘোষণার পরই হাততালিতে ফেটে পড়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।

কিন্তু বক্তব্য পেশ করতে এসেই বিরক্তি প্রকাশ করেন বলিউড ভাইজান! আবার পড়ে ক্ষমাও চান ভাইজান! হঠাৎ কী এমন হল ভাইজানের? মজার ছলেই এমনটা করেছেন সালমান খান। তিনি বলেন, সবাই তো সবকিছু বলে ফেলল। অনিল কাপুর, শত্রুঘ্নজি, সোনাক্ষী, সৌরভ। আমি আর কী বলব? একই কথা কি আবার বলব? একদম না। তাহলে চলে যাচ্ছি, নমস্কার।

কিন্তু সালমানের কথা শুনতেই তো বসেছিলেন দর্শকরা। তাই এমনটা বলেই কি আর চলচ্চিত্রের মঞ্চ ছাড়া যায়? না, এরপর বেশ খানিকক্ষণ নানা বিষয় নিয়েই কথা বলেন ভাইজান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!