বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ ডিসেম্বর ২০২৩, ১২:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্লোগানে স্লোগানে উত্তাল প্রেস ক্লাব-পল্টন এলাকা

ডেস্ক রিপোর্ট: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। ইতোমধ্যে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর প্রেস ক্লাব প্রাঙ্গণ ও পল্টন মোড়। মানববন্ধনে যোগ দিতে দলে দলে আসছেন নেতাকর্মীরা।

রোববার (১০ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, মানববন্ধন উপলক্ষ্যে পল্টন থেকে প্রেস ক্লাব মোড় পর্যন্ত রয়েছে বিএনপি নেতাকর্মীদের জমায়েত। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে স্লোগান দিচ্ছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও সরকার পতনের দাবিই তাদের স্লোগানের মূল কথা।

মানববন্ধনে যোগ দিতে আসা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি ইত্যাদি।

মানববন্ধন উপলক্ষ্যে পল্টন মোড়ে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। ইতোমধ্যে পল্টন থেকে প্রেস ক্লাব অভিমুখে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

কথা হয় মানববন্ধনে আসা বিএনপির রমনা থানার কর্মী সজয় ইসলাম সুমনের সঙ্গে। তিনি বলেন, সরকার বলছে দেশে বিএনপি নেই এটা ভুল। দেখা যাবে দেশের ৮০ ভাগ লোকই বিএনপি। দেশ থেকে যদি বিএনপি নিশ্চিহ্ন করতে হয়, তাহলে এই ৮০ ভাগ লোকই মেরে ফেলতে হবে।

এদিকে, বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে মানববন্ধন পালন করেছে ১২ দলীয় জোট।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে তারা। এ অবস্থায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এসব দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০