বাংলাদেশ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২২ ডিসেম্বর ২০২৩, ১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের দালালি করছে: রিজভী

ডেস্ক রিপোর্ট: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের কলাবরেটর হিসেবে কাজ করছে, সরকারের দালালি করছে। দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা নব্য রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে উত্তরায় গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানার উদ্যোগে উত্তরা ১১ নং সেক্টরের কাঁচাবাজারে লিফলেট বিতরণ করেন রিজভী। এ সময় ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, থানা বিএনপির নেতা হারুনুর রশিদ খোকা, রিপন হাসান, সোলায়মানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপন করার ঘটনার তীব্র নিন্দা জানান রুহুল কবির রিজভী।

তিনি বলেন, একতরফা ডামি নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করলেও গতকাল দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিকমাধ্যমে প্রচার করা হচ্ছে ‘বাংলাদেশের নির্বাচনে বাধা দিচ্ছে বিএনপি ও তাদের মিত্ররা এবং লক্ষ্য অর্জনে অবরোধ কার্যকর করতে তারা সমুদয় প্রচেষ্টা জোরদার করেছে’। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নব্য রাজাকারে পরিণত হয়েছে।

তিনি বলেন, বর্তমানে যে নির্বাচন বাংলাদেশে হচ্ছে তা হলো তামাশা আর প্রতারণার নির্বাচন। আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের প্রায় ৬৩ জনপ্রিয় রাজনৈতিক দল ‘আমরা মামুরা’ স্টাইলের সে নির্বাচন বর্জন করেছে। অবৈধ সরকার রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে, গ্রেপ্তার করে, গায়েবি সাজা দিয়ে এমনকি হত্যা করে দেশজুড়ে এক ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। বিএনপির প্রায় ২ কোটি নেতাকর্মী এখন বাড়িছাড়া, ঘরছাড়া। কারাগারের ভেতরও নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, তাদের ওপর জুলুম নির্যাতন চলছে। দেশে ও বিদেশে এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ সরকারের দালালি করছে।

সরকার পতনের একদফা দাবিতে ভোট বর্জনের পাশাপাশি অসহযোগ আন্দোলন সফল করতে দেশবাসীকে আহ্বান জানান রিজভী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কী?

১

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ

২

শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন: দোহা সভাপতি, ইব্রাহিম সম্পাদক

৩

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

৪

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

৫

রাস উৎসবে অংশ নিতে দুবলার চরে পুণ্যার্থীরা

৬

জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

৭

জাতীয় সংলাপ ২৭ বা ২৮ নভেম্বর

৮

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

৯

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

১০

টানা বৃষ্টিতে ফসলের ব‍্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

১১

সংস্কারের অভাবে বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে

১২

কালিগঞ্জ প্রেসক্লাবে ৪ আইন কর্মকর্তাকে সংবর্ধনা

১৩

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: শিহাব সভাপতি, সিরাজুম মুনির সম্পাদক

১৪

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ দফায় দফায় সংঘর্ষ

১৫

বৈশাখী টিভিতে মব, প্রধান সম্পাদক গ্রেফতার

১৬

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী

১৭

শেখ হাসিনাকে নিয়ে এবার পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

১৮

ইউপি ভোট: প্রার্থিতা বাতিলে ক্ষমতা বাড়ল ইসির

১৯

সাজেকে সেনাবাহিনী-পিসিজেএসএস গোলাগুলি

২০