বাংলাদেশ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ ডিসেম্বর ২০২৩, ২:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি, এক মাস আগে কোচিং বন্ধ

ডেস্ক রিপোর্ট: আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আর এক মাস আগে ৯ জানুয়ারি থেকে মেডিকেলে ভর্তির কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষার বিষয়ে আমরা একটি শিডিউল ঠিক করেছি, সে অনুসারে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার শিডিউলের পাশাপাশি কীভাবে মান উন্নয়ন করা যায়, কীভাবে আরও যুক্তিসঙ্গত পরীক্ষা নেওয়া যায়, যাতে ভালো শিক্ষার্থী ভর্তি হতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।

ভর্তির যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, মেডিকেল কলেজে ভর্তি হতে ন্যূনতম ৪৯ নম্বর পেতে হবে। যেটা আগেও ছিল। মাইগ্রেশনের সুযোগ তিনবার রাখা হয়েছে। সব কলেজে একবারে চয়েস দিতে পারবেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে একই নিয়ম অনুসরণ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশি শিক্ষার্থীরা ১ জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন। আর ৪ জানুয়ারি থেকে বিদেশি শিক্ষার্থীদের জন্য আবেদন নেওয়া যাবে।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগ ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার ২৫০ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

কলারোয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেবহাটায় শ্মশানের জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন, তদন্তের দাবি

আশাশুনিতে সাংবাদিকদের সাথে ইউএনও ও এসিল্যান্ডের মতবিনিময়

কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না: ওসি জাহাঙ্গীর আরিফ

কয়রায় বাল্যবিয়ে রোধে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

মোংলায় যুব রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

১০

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

১১

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

১২

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

১৩

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৪

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

১৫

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

১৬

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

১৭

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

১৮

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১৯

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০
error: Content is protected !!