বাংলাদেশ, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৯ জানুয়ারি ২০২৪, ২:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কনের সাজে মিমি, বলছেন ‌‘ভাল্লাগছে না’

বিনোদন ডেস্ক: কয়েকদিন ধরেই নিজের সামাজিক মাধ্যমে ছোট ছোট নানা ভিডিও পোস্ট করে যাচ্ছেন অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীও। সব ভিডিওরই সারমর্ম হচ্ছে অভিনেত্রীর ‘ভাল্লাগছে না’। কিন্তু কেন, কী হয়েছে তার?

বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় কনের সাজে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। লাল বেনারসি, গলায়-কানে হালকা গয়না, শাঁখা-পলা, মাথায় মুকুট। তাহলে কি এবার মাঘ মাসেই বিয়ে সেরে ফেলছেন তিনি? অন্যদিকে অভিনেত্রীর এক হাতে গিটার ও অন্য হাতে চোঙা মাইকও রয়েছে। আসলে মিমি চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে আসছে তার নতুন মিউজিক ভিডিও, যার নাম ‘ভাল্লাগছে না’।

এদিন প্রকাশ্যে আসে তার গানের পোস্টার। কিছুদিন ধরে তারই প্রচার করছিলেন অভিনেত্রী। এদিনের পোস্টের ক্যাপশনে লেখেন, ‘ভাল্লাগছে না এমন একটি কথা যেটা আমাদের বাঙালিদের সঙ্গে জুড়ে আছে, আমাদের প্রথম পোস্টারটি রইল আপনাদের জন্য, ২৮ জানুয়ারি আসছে গানটি, টিজার আসছে খুব তাড়াতাড়ি।’

‘মিমি চক্রবর্তী ক্রিয়েশনস’ নিবেদিত, ‘ভাল্লাগছে না’ তাদের নতুন গান। এদিনের পোস্টে অভিনেত্রীকে ‘দুর্দান্ত লাগছে’ বলে জানিয়েছেন অপর অভিনেত্রী পার্নো মিত্র। নতুন কাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও। একজন লেখেন, ‘এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ অপর একজন লেখেন, ‘শুভেচ্ছা। দারুণ লাগছে পোস্টার।’ কেউ লিখলেন, ‘স্বর্গীয় সুন্দরী মিমি’।

তবে কটাক্ষও এসেছে একাধিক। এক নেটিজেন লেখেন, ‘বাহ্, ওরও নিজের প্রোডাকশন হাউজ! টলিউডে অভিনয় করে প্রতিষ্ঠিত হোক না হোক… ২-৪টা সিনেমা করে প্রযোজক হওয়া মাস্ট এখন।’ তবে বেশিরভাগ অনুরাগীই শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

এর আগে নিজের কণ্ঠে একাধিক গান প্রকাশ করেছেন মিমি চক্রবর্তী। এই মিউজিক ভিডিওর কনসেপ্ট অভিনেত্রীর নিজেরই। গানের কথা তাপস ও মিমির। অনুরাগীরা এখন অপেক্ষায় ছবির টিজারের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনতা ব্যাংকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আইডিতেই সকল সেবা

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের সভা

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

পুলিশ সুপারের সাথে ক্রিকেট আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জনতা ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রকল্পে বাজার দরের চেয়ে বেশিমূল্যে উপকরণ ক্রয়ের অভিযোগ

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

১০

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া!

১১

যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা

১২

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

১৩

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: শফিকুর রহমান

১৪

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

১৫

এইচএসসির কেন্দ্রে সিসিটিভি, পুলিশ কর্মকর্তার থাকবে বডি-ওর্ন ক্যামেরা

১৬

উপহার হিসেবে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালো বাংলাদেশ সরকার

১৭

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

১৮

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

১৯

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

২০
error: Content is protected !!