বাংলাদেশ, সোমবার, ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুন ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি: নীহা

বিনোদন ডেস্ক: সম্পর্কে জড়িয়েছেন ছোট পর্দার তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নীহা।

সোমবার (২৯ জুন) দুপুরে তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাসে বিষয়টির ইঙ্গিত দিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে কেবল ‘এংগেজড’ দিয়েছেন নীহা। তবে সেটা বিয়ে, বাগদান নাকি প্রেম-সেসব পরিষ্কার করেননি। জানাননি কারো নামও। ফলে বিষয়টি নিয়ে কৌতূহলে রয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই ভাবছেন, বাগদান সেরে নিয়েছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে জানতে চাইলে নীহা বলেন, ‘আমি এংগেজমেন্টের কথা উল্লেখ করিনি; আমি লিখেছি এংগেজড। অর্থাৎ আমি এখন সিঙ্গেল না। কারো না কারো সাথে সম্পর্কে আছি। সময় হলে তার পরিচয়ও পাবেন।’

মাস চারেক আগে সামাজিক মাধ্যমে নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় তিনি বলেছিলেন, খবরটি সত্য নয়। তবে এবার তিনি নিজেই দিলেন সম্পর্কের সিলমোহর। যদিও রহস্যটা এবারও বজায় রাখলেন। সম্পর্ক কিংবা সঙ্গী-কোনো কিছুর নামই খোলাসা করলেন না।

উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল ফিতরে ‘লাভ সেমিস্টার’ নাটক দিয়ে অভিষেক ঘটে নাজনীন নীহার। প্রথম নাটকেই বাজিমাৎ করেন। এরপর ‘আশিকি’, ‘যুগল’, ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘নীলাঞ্জনা’, ‘জনম জনমে’, ‘মায়াপাখি’সহ বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভানসহ প্রথম সারির অভিনেতাদের সঙ্গে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

বিশ্বকাপ ফ্যান জোনের কাছে গোলাগুলিতে নিহত ১

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১০০ মিলিয়ন ইউয়ান দেবে চীন

ট্রাম্পকে অযোগ্য, দুর্নীতিগ্রস্ত লুজার বললেন বাইডেন

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

সৌদি আরবে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১৪

ব্রাজিল ম্যাচের আগে জাপান শিবিরে বড় দুঃসংবাদ

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়: ডা. শফিকুর রহমান

৩ মামলায় মমতাজের জামিন

আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি: নীহা

১০

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১১

‘শিশুশ্রম বন্ধে দরিদ্র পরিবারের আর্থ সামাজিক উন্নয়ন ঘটাতে হবে’

১২

সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার থেকে অজগর উদ্ধার

১৩

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১৪

শার্শা থানার নতুন ওসি শামিনুল হক

১৫

কেশবপুরে মাদ্রাসার কমিটি নিয়ে হট্টগোল, তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

১৬

ধুলিহরে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে গরু উপহার

১৭

ব্রহ্মরাজপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

১৮

এনআইডিতে বিয়ের তথ্য গোপনের পথ বন্ধ হচ্ছে

১৯

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা

২০
error: Content is protected !!