বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে মাদ্রাসার কমিটি নিয়ে হট্টগোল, তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া ধর্মপুর দারুছ সুন্নাহ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে চরম হট্টগোল হয়েছে। দুই পক্ষের বাকবিতণ্ডা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এর আগে, ওই মাদ্রাসার অভ্যন্তরীণ অনিয়ম ও গোপনে কমিটি গঠনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন এনটিভি অনলাইন এর মনিরামপুর-কেশবপুর প্রতিনিধি এনামুল হাসান। হামলাকারীরা তাঁর ক্যামেরা ভাঙচুর করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিংড়া ধর্মপুর দারুছ সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম নিয়মনীতির তোয়াক্কা না করে, রাতের আঁধারে অবৈধভাবে দাতা সদস্য অন্তর্ভুক্ত করে গোপনে পকেট গভর্নিং কমিটি গঠনের উদ্যোগ নেন। এই খবর ছড়িয়ে পড়লে রোববার (২৮ জুন) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এলাকাবাসী ও অধ্যক্ষের পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এর আগে, উক্ত মাদ্রাসার অবৈধ কমিটি বাতিল এবং অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন চিংড়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হামিদ।

অভিযোগে উল্লেখ করা হয়, অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এর আগেও মাদ্রাসার সুপার থাকাকালীন সময়ে দুর্নীতি ও অনিয়মের কারণে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হয়েছিলেন।

এছাড়া বর্তমান মাদ্রাসার বাউন্ডারি ওয়াল (সীমানা প্রাচীর) নির্মাণের সময় আর্থিক অনৈতিক সুবিধার বিনিময়ে মাদ্রাসার নিজস্ব জমি ছেড়ে দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

রোববার এই সংকটের তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গেলে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী একটি পক্ষ সংবাদকর্মীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, উপজেলা বিএনপির সদস্য রেজাউল মোড়ল এবং ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খানের ভাইপো ও যুবনেতা ইকবাল হোসেনের নেতৃত্বে একদল লোক সাংবাদিক এনামুল হাসানের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় কেশবপুর ও মনিরামপুরের কর্মরত সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

গোপনে কমিটি গঠন ও জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম বলেন, বিএনপি’র হাই কমান্ডে নির্দেশে কমিটি পাঠিয়েছি। নিয়ম অনুযায়ী কমিটি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১

মানবতার দেয়াল স্থাপন

২

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

৩

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৪

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৫

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৬

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৮

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৯

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১০

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১১

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১২

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১৩

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৪

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৫

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৬

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৭

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৮

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৯

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

২০