বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ জানুয়ারি ২০২৪, ১২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জীবন নিয়ে নতুন সিদ্ধান্ত পরিণীতি চোপড়ার

বিনোদন ডেস্ক: গেল বছরের সেপ্টেম্বর মাসে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের ৪ মাস না পেরোতেই জীবনের এক নতুন সিদ্ধান্ত নিলেন তিনি। ক্যারিয়ার নিয়ে এবার ভাবতে শুরু করেছেন তিনি। জীবনের মোড়কে আনতে চাচ্ছেন নতুনত্ব। নতুনভাবে হতে চাইছেন প্রতিষ্ঠিত। ইনস্টাগ্রামে সেই ঝলকও দেখা গেছে।

একজন সঙ্গীতশিল্পী হিসেবে নিজেকে জানান দিতে চান তিনি। হতে চান প্রতিষ্ঠিত। এ নিয়ে কর্মযজ্ঞও শুরু করে দিয়েছেন তিনি। তার স্টুডিওর নির্মাণ কাজও প্রায় শেষের পথে।

স্টুডিও থেকে ছবি পোস্ট করে পরিণীতি লেখেন, গান আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জায়গা। বিশ্বের বহু গায়ককে স্টেজে পারফর্ম করতে দেখেছি। এ বার আমিও সেই সঙ্গীত জগতের অংশ হতে চলেছি। আমি যেমন উত্তেজিত, তেমনই চিন্তিত— জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি।

জানা যায়, পরিণীতি চোপড়া, শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট, মেধা শংকরসহ বলিউডপাড়ার অনেক নায়িকাই সঙ্গীতের তালিম নিয়েছেন এ কথা শোনা যায়। আলিয়া যদিও পুরোপুরি মন দিয়েছেন নিজের অভিনয়ে। একটি ছবিতে অবশ্য গানও গেয়েছিলেন। অন্য দিকে শ্রদ্ধার গানও খুব একটা শোনা যায় না। টুয়েলভথ ফেইল দিয়ে ব্যাপক আলোচনায় আসা মেধা শংকর তো তার সুর দিয়ে ভক্তদের মায়ায় বেঁধে ফেলেছেন।

ছেলে মাকে বিকিনিতে দেখে বড় হচ্ছে, অন্যরা পরলে কুনজরে দেখবে না
পরিণীতিও অভিনয়ের পাশাপাশি গানের চর্চাও চালিয়ে যাচ্ছেন সমানতালে। বোন প্রিয়াঙ্কা চোপড়াই কি তার অনুপ্রেরণা? তেমনটা হতেই পারে। কারণ, খুব শিগগির নিজস্ব গানের অ্যালবাম তৈরি করতে চলেছেন নায়িকা, সে কথা ঘোষণা করেছেন অভিনেত্রী।

পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়াও গানে পারদর্শী। তিনিও বেশ কিছু গানের পারফরম্যান্স করেছেন বিদেশে। তার নিজস্ব অ্যালবামও রয়েছে গানের।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের শেষেই মহা ধুমধাম করে রাজনীতিক রাঘব চাড্ডাকে বিয়ে করেন পরিণীতি। বিয়ের পর বড় পর্দায় তাকে সেভাবে দেখা না গেলেও গানসহ নানা ধরনের কাজে আপাতত ব্যস্ত আছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!