বাংলাদেশ, রবিবার, ০৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৯ ফেব্রুয়ারি ২০২৪, ৩:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ব ইজতেমায় দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায়

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি এ জুমার নামাজে অংশ নেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ’র বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। দুপুর ০১:৪০ মিনিটে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা।

আজ লাখ লাখ মুসল্লির সঙ্গে শরিক হয়ে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায় করতে সকাল থেকেই চারদিক থেকে মুসল্লিরা ইজতেমার ময়দানে আসতে শুরু করেন। কেউ নৌকাযোগে, কেউ বিভিন্ন গাড়ি, কেউ কেউ ট্রেনে করে ইজতেমার ময়দানে এসে পৌঁছান। ময়দানে, সড়ক-মহাসড়ক, খালি জায়গাসহ বিভিন্ন স্থানে পলিথিন, খবরের কাগজ ও চট বিছিয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।

প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্বে মুসল্লিদের ভিড় কম থাকায় মানুষ স্বস্তিতেই ইজতেমার ময়দানে আসতে পেরেছেন। এদিকে ঢাকা-ময়মনসিংহ ও কামারপাড়া সড়কেও নেই যানজট। যানজট নিয়ন্ত্রণে ও মুসল্লিদের নিরাপত্তায় রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য।

আজ বয়ান করেন যারা-
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ফজরের পরে বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ। তার বয়ান বাংলায় তর্জমা করেন মাওলানা মনির বিন ইউসুফ। জুমার আগে জুমার ফাজায়েল বয়ান করেন মাওলানা মনির বিন ইউসুফ।

জুমার পরে বয়ান করবেন- শেখ মোফলে (আরবি) এবং বাংলা তর্জমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর। আসরের পরে বয়ান করবেন মাওলানা মোশাররফ। মাগরিবের পরে বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। পরে তা বাংলায় তর্জমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।

মুসল্লির মৃত্যু-
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজকরা জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে চার জন মুসল্লির মৃত্যু হয়েছে।
তারা হলেন- শেরপুর সদর থানার রামকৃষ্ণপুর এলাকার আবুল কালাম (৬৫), নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর এলাকার হেলিম মিয়া (৬৫), দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার জহির উদ্দিন (৭০) ও জামালপুরের ইসলামপুর থানার গোয়ালের চর এলাকার নবীর উদ্দিন (৬৫)।

রোববার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

এর আগে ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব পরিচালনা করেন শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন

ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে রশিদের ৬ উইকেটের ‘হ্যাটট্রিক’

শিশু রায়য়ানের পাশে দাড়ালেন আলফা, অন্যদেরও এগিয়ে আসার আহবান

প্লাস্টিকের পানির ট্যাংক বিতরণ, কতটা টেকসই সমাধান? || এস এম জান্নাতুল নাঈম

বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সরদার নুরুল আমিন

ঈশ্বরীপুরে ৫০ হাজার দেশীয় বীজ রোপণ

গ্রাম্য চিকিৎসকের চেম্বারে পাইলসের অপারেশনের প্রস্তুতি, ইনজেকশনের পর রোগীর মৃত্যু

লিওনেল মেসির বাবা আর নেই

১০

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১১

‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার বন্ধুত্বও চাইবেন—এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘আমি তাদের হাতেনাতে ধরেছিলাম’, দুই প্রাক্তন স্বামীকে নিয়ে শ্বেতা

১৩

তিন কারিগরের হাতে চার মাসে বোনা জামদানিতে জয়া আহসান

১৪

মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে ৮৯ রানের জয় এইচপির

১৫

সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা

১৬

তালায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

১৭

নিশ্চিত হাম ও উপসর্গে আরও চারজনের মৃত্যু

১৮

চিঠি নিয়ে হাতেনাতে ধরা, কী করেছিলেন সাই পল্লবীর বাবা-মা?

১৯

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

২০
error: Content is protected !!