বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাসজিদে কুবা’র উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মাসজিদে কুবার উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার শহরের মেহেদীবাগে শেখ মশির আহম্মদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়, ব্র্যাক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে এবং সাইট সেভার্স এর অর্থায়নে এই চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।

মাসজিদে কুবার সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ক্যাম্পের উদ্বােধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

তিনি বলেন, মানবদেহের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত জরুরী। তার মধ্যে চোখ অত্যন্ত মূল্যবান। মাসজিদে কুবার ধর্মীয়, সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড প্রশংসার যোগ্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাসজিদে কুবার প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু।

সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাসজিদে কুবার উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার মীর মিজানুর রহমান, ব্র্যাকের সহকারী প্রোগ্রামার মোঃ মাহবুবুর রহমান ও সমাজ সেবক আব্দুল মান্নান ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসজিদে কুবার যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ আব্দুল করিম, শফিকুল মোল্যা, আবু জাফর, মোয়াজ্জিন আব্দুস সবুর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাসজিদে কুবার ইমাম হাফেজ মাওলানা মাহমুদুর রহমান।

ক্যাম্পে বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. মিজানুর রহমানের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

১০

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

১১

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

১২

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১৩

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১৪

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১৫

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৬

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৭

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৮

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৯

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!