
মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে সাতক্ষীরায় র্যালি করেছে বাংলাদেশ আহলেহাদীস আন্দোলন।
রোববার বিকালে বাংলাদেশ আহলেহাদীস আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালিটি বের হয়। সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাও. আলতাফ হোসেনের নেতৃত্বে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশগ্রহণ করেন, বাংলাদেশ আহলে হাদীস আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোফলেহুর রহমান, সহ-সভাপতি মাও. ফজলুর রহমান, উপদেষ্টা আব্দুল মান্নান, অধ্যক্ষ মো: আজিজুর রহমান, আহলে হাদীস যুব সংঘ জেলা শাখার সভাপতি নাজমুল আহছান, সেক্রেটারি মাও. রোকনুজ্জামান প্রমুখ।
র্যালি থেকে রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দিনের বেলা হোটেল রেস্তোঁরা বন্ধ রাখা, ফেসবুকে অশ্লীল ছবি প্রচার বন্ধ কর, সিনেমা হল বন্ধ রাখাসহ রমজানের পবিত্রতা রক্ষার দাবি জানানো হয়। একই সাথে সারা বিশে^ মুসলিম নির্যাতন বন্ধের জোর দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন