বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা শহরের একতা ভান্ডারের সামনে বালু ফেলে দখলের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ের মেসার্স একতা ভান্ডারের সামনে দুই ট্রাক বালু ফেলে জবরদখল করার চেষ্টার ঘটনায় মো. শফিকুল ইসলাম শফির নামে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. আকবার আলী।

এছাড়া শনিবার (৯ মার্চ) রাতে মেসার্স একতা ভান্ডার নামে একটি ফলের আড়তে মো. শফিকুল ইসলাম শফিসহ ১০/১৫ জনের অজ্ঞাতনামা লোকজন ভাংচুর করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসময় বাঁধা দিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় তারা। ঘটনাটি তদন্তকারী কর্মকর্তা এসআই রাজুকে অবহিত করা হলে তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভরপক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন মো. আকবার আলী।

সদর থানার অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে ভুক্তভোগী মো. আকবার আলীর মেসার্স একতা ভান্ডার নামে একটি ফলের আড়ত আছে। কামালনগর হাটের মোড় এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম শফিসহ অজ্ঞাতনামা ৪/৬ জন লোক ব্যবসায়িকভাবে ক্ষতি করার লক্ষ্যে ১০ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে ট্রাকে করে আড়তের সামনে বালু ফেলে রাখে তারা। বালু ফেলার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদেরকে বালু সরাতে বললে উল্টো তারা তাকে দোকান ছেড়ে চলে যেতে বলে।

তবে, থানায় অভিযোগ দেওয়ার একমাস অতিবাহিত হলেও বিষয়টি এখনো সুরহা হয়নি।

এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই রাজু বলেন, বিষয়টি তদন্তাধীন আছে। উভয়পক্ষকে শান্ত থাকার জন্য বলেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০