বাংলাদেশ, শুক্রবার, ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৩ মার্চ ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাংলাদেশিসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | মালয়েশিয়ার পাহাং রাজ্যে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন ভিয়েতনামের নাগরিক।

বলা হচ্ছে, নিহতরা ‘গ্যাং সেন্ট্রো’ নামে একটি ডাকাত দলের সদস্য। তারা রাজ্যের কুয়ানতান জেলার জালান পেকান কুয়ানতান এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।

গত সোমবার (১১ মার্চ) মধ্যরাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনাটি ঘটে। গতকাল মঙ্গলবার (১২ মার্চ) পুলিশ গণমাধ্যমকে জানায়।

পুলিশ বলেছে, সেলাঙ্গর ও পাহাং জিপিএ ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের একটি পুলিশ দল সোমবার রাতে পেকানের পাহাং রাজ্য উন্নয়ন কর্তৃপক্ষ এলাকায় অভিযান চালানোর সময় গোলাগুলির ঘটনাটি ঘটে। নিহত ডাকাত দলের সদস্য, এদের মধ্যে দুজন ভিয়েতনামিজ; একজন বাংলাদেশি। সবার বয়স ৩৬ থেকে ৪৪ বছরের মধ্যে। একটি গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

তারা সবাই গ্যাং সেন্ট্রো দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত বছরের জুন থেকে দলটি সেলাঙ্গর, নেগেরি সেম্বিলান, পেরাক ও পাহাংয়ের বেশ কয়েকটি সোনার দোকানে ডাকাতি ও চুরি করছিল।

পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি ইয়াহয়া ওথমান বলেন, তাদের কাছ থেকে সাত রাউন্ড গুলিসহ একটি গ্লক-১৭ টাইপ পিস্তল জব্দ করা হয়। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত আরও সরঞ্জামও পাওয়া গেছে, যার মধ্যে দুটি ম্যাচেট ব্লেড রয়েছে।

ঘটনা সম্পর্কে তিনি জানান, পাহাং রাজ্য উন্নয়ন বোর্ড এলাকায় সন্দেহজনক অবস্থায় একটি গাড়ি সনাক্ত করে পুলিশ। সেটিকে থামতে সংকেতও দেয়। কিন্তু গাড়ির চালক পুলিশের সংকেত না মেনে চলে যেতে থাকে। এ সময় পুলিশও সেটির পিছু নেই। এ সময় ওই গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশ সদস্যরাও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়।

দাতুক সেরি ইয়াহয়া ওথমান, নিহত দুই ভিয়েতনামির পাসপোর্ট ছিল। তারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় এসেছিল। নিহত বাংলাদেশির বিষয়ে তদন্ত চলমান।

সূত্র: নিউ স্ট্রেইট টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে কোস্ট গার্ডের সাথে দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধে নি-হ-ত ১, গু-লি-বি-দ্ধ ১

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের ম-র-দে-হ উদ্ধার, আ-হ-ত ১ হাজার ৫ শতাধিক

যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আইভরিকোস্টের ইতিহাস

তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান

সাতক্ষীরায় দুস্থ ও অসহায় ৩ শতাধিক মানুষের মাঝে বিএনপির সবজি বিতরণ

নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালায় ‘পুষ্টি উঠোন’

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

শাকিবের সঙ্গে এবিএম সুমন, ‘সোলজার’-এ নতুন চমক

১০

ডিসির বক্তব্যের খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

১১

সাতক্ষীরায় পিআইবির প্রশিক্ষণ সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

১২

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

১৩

কয়রায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও জীবিকা উন্নয়নে লার্নিং শেয়ারিং কর্মশালা

১৪

রেকর্ড গড়া ম্যাচে ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

১৫

কয়রায় তক্ষক সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

১৬

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ

১৭

শেষ হলো ফল মেলা 

১৮

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

১৯

কালিগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ

২০
error: Content is protected !!