বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ মার্চ ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার

ডেস্ক রিপোর্ট: মাছধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।

রোববার (২৪ মার্চ) উদ্ধার হওয়া জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ১৯ মার্চ থেকে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে ছিলেন জেলেরা। এর আগে ১৫ মার্চ এমভি হানিফ নামের ওই ফিশিং ট্রলারটি পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।

রোববার (২৪ মার্চ) বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসীর ইবনে মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে আসা ফোনের মাধ্যমে জানতে পারি এমভি হানিফ নামক একটি ফিশিং ট্রলার ইঞ্জিন বিকল হয়ে ১৯ মার্চ থেকে সাগরে ভাসছে। ট্রলারে ১২ জন জেলে রয়েছেন।

পরে কোস্টগার্ড স্টেশন দুবলা এবং কচিখালী থেকে বোট যোগে দুইটি উদ্ধারকারী দল অভিযানে রাতে ট্রলারসহ ১২ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া জেলেদের খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার জেলেরা সবাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা। তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!