বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ মার্চ ২০২৪, ৮:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রবিউল ইসলামের ইন্তেকাল, শ্রদ্ধা নিবেদন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন )। মঙ্গলবার (২৬মার্চ) সকাল ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার বেলা ১১টায় পাইকগাছা প্রেসক্লাবের সামনে মরহুম রবিউল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন পূর্বক মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল হান্নান ওমর।

এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফ এম এ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জি এ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, আলাউদ্দীন রাজা, স্নেহেন্দু বিকাশ, এফ এম বদিউজ্জামান, পূর্ণ চন্দ্র মন্ডল, কৃষ্ণ রায়, আশরাফুল ইসলাম সবুজ, শাহজামান বাদশা ও উজ্জ্বল কুমার দাশ প্রমুখ।

প্রসঙ্গত, ২৭ মার্চ বুধবার সকাল ৯টায় পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে পাইকগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য মরহুম রবিউল ইসলামের রূহের মাগফিরাত কামনায় পাইকগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১০

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১১

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১২

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৩

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৪

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৫

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

১৬

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

১৭

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

১৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

১৯

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!