বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ এপ্রিল ২০২৪, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকালে ‘সনাক-টিআইবি’র সহায়তায় অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ-এসিজি কর্তৃক এই মিটিং অনুষ্ঠিত হয়।

সভায় নিরাপদ পানীয় জলের অভাব; সিটিজেন চার্টার বা তথ্যবার্ড না থাকা; অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর পদ্ধতির অভাব; বিদ্যালয়ের মাঠ নীচু থাকার কারণে বৃষ্টির দিনে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া; ছাত্র-ছাত্রীদের সাইকেল রাখার জন্য পর্যাপ্ত শেড এর অভাব; ছাত্রীবান্ধব অবকাঠামো সংকট প্রভৃতি বিষয় উঠে আসে।

সভায় সমস্যাগুলো সমাধানের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে- এমনকি প্রয়োজনে শিক্ষা কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এসিজি’র সমন্বয়ক সঞ্জয় কুমার হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ।

স্বাগত বক্তব্য রাখেন এসিজি’র সদস্য পিংকি রানী দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য ইয়াছিন সিদ্দীকী, রেবেকা সুলতানা, এসিজি সদস্য পূর্নিমা রানী, প্রীতিশ সরকার, স্থানীয় নাগরিক রাশেদুল ইসলাম, লক্ষ্মী দাস, অনিমা দাস, নন্দিতা রানী দত্ত এবং টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর (সিই) মো. মনিরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন টিআইবির ইন্টার্ন মুশফিকুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০