বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ এপ্রিল ২০২৪, ৯:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধুলিহরের সুপারীঘাটায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের সুপারীঘাটায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ওসমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক আহত হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত ওসমান সুপারীঘাটার রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে ধুলিহর গ্রামের গফফারের ছেলে সাজ্জাদুর রহমানের দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় শিশু ওসমান মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে, মোটরসাইকেল চালক সাজ্জাদুর রহমানকে ধরে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়িতে সোপর্দ করেছে স্থানীয়রা।

ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন জানান, আটক সাজ্জাদুর রহমানকে মোটরসাইকেলসহ সদর থানায় সোপর্দ করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০