বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ এপ্রিল ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় মাঝ আকাশে নৌবাহিনীর দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | মাঝ আকাশে মালয়েশিয়ার নৌবাহিনীর দুইটি হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। রাজকীয় মালয়েশিয়ান নৌবাহিনীর কুচকাওয়াজের জন্য মহড়া চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা) দেশটির লুমুতে শহরে নৌবাহিনীর একটি ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

সেখানে একটি হেলিকপ্টার অন্যটির সঙ্গে সংঘর্ষ হওয়ার পর বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যাওয়ার একটি ভিডিও স্থানীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে। হেলিকপ্টার দুইটিতে মোট ১০ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে কেউই আর বেঁচে নেই।

ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, সকাল ৯টা ৫০ মিনিটে ঘটনাটি সম্পর্কে তাদের জানানো হয়।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ওই দুইটি হেলিকপ্টারে অন্তত ১০ জন ক্রু ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন।

রাজকীয় মালয়েশিয়ান নৌবাহিনী জানিয়েছে, এ ঘটনায় দুই হেলিকপ্টারে থাকা সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের মরদেহগুলো (লুমুত) সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে।

হেলিকপ্টার দুইটির মধ্যে একটিতে সাতজন ক্রু ছিলেন। সংঘর্ষের পরে সেটি চলমান ট্র্যাকে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর অন্যটিতে তিনজন ক্রু ছিলেন। সংঘর্ষের পর সেটি কাছাকাছি একটি সুইমিং পুলে গিয়ে বিধ্বস্ত হয়।

এর আগে এ বছরের মার্চ মাসে মালয়েশিয়ান কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার প্রশিক্ষণ ফ্লাইটের সময় দেশটির আংসা দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় পাইলট, কো-পাইলট এবং জাহাজে থাকা দুই যাত্রীকে জেলেরা উদ্ধার করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!