বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১১ মে ২০২৪, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ

oppo_0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার গড়ইখালীতে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। এলাকাবাসী বলছে মরা গরু, আর মাংস বিক্রেতা বলছে ভালো গরু। এ নিয়ে এলাকায় বইছে আলোচনা সমালোচনার ঝড়। খবর পেয়ে উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মাংস জব্দ করে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে তা বিনষ্ট করেছেন।

এলাকাবাসী জানান, গত বুধবার উপজেলার কুমখালী গ্রামের রমেশ বৈদ্যর দুটি গরু বাড়ির পাশের বিলে ঘাস খাওয়ার জন্য বেধে রাখে। প্রচণ্ড গরমে গরু দুটি অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক গরুর মালিক ডাক্তার ডেকে পরামর্শ অনুযায়ী গরুর গায়ে পানি ঢালে। এ সময় একটি গরু সুস্থ হলেও আরেকটি গরু মারা যায়। ঐ সময় গড়ুইখালী এলাকার ইলিয়াস গাজী (৪০), মকছেদ গাজী (৩৫), খানজে গাজী (৪৫) ও জাকির সানা (৪০) ওই মাঠেই গরুর মালিকের অনুমতিতে গরুটি জবাই করেন। পরে ওই গরুর মাংস ইছা গাজী নামে এক ভ্যান চালকের মাধ্যমে আল-আমীন মোড়ে বিক্রি করেন। পরে মরা গরু জানাজানি হলে শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী ওই মাংস রাস্তার পাশে ফেলে দেন।

নজরুল শেখ (৫০) নামে এক ক্রেতা বলেন, অল্প দামে মাংস পাওয়ায় আমি সাড়ে চার কেজি মাংস কিনেছিলাম। কিন্তু পরে জানতে পারি সেটা মরা গরুর মাংস । তাই রান্না না করে আল আমিন মোড়ের রাস্তার উপর ফেলে রেখে যাই।

এলাকার আজিজুল শেখ জানান, আমিও অল্প টাকায় মাংস পেয়ে ২ হাজার টাকার মাংস কিনেছিলাম। ১ কেজি মাংস রান্না করে খেয়েছি বাকি তিন কেজি মাংস রাস্তায় ফেলে দিয়েছি।

গরুর মালিক রমেশ বৈদ্য জানান, আমার দুটি গরুর মধ্যে একটা গরু মারা যায়। মরা গরুটা মাঠে ফেলে দিয়ে আসি। গড়ুইখালীর কিছু লোক এসে ওই গরু জবাই করে মাংস নিয়ে গেছে কি না এটা আমি জানি না।

কসাই মোকছেদ আলী গাজী জানান, গরুটি মরা না। অসুস্থ হয়ে পড়লে আমরা গরুর মালিকদের নিকট থেকে অনুমতি নিয়ে গরুটি জবাই করে বিশ জনে ভাগ করে নিয়েছিলাম।

এ বিষয়ে সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মরা গরুর মাংস জব্দ করে প্রায় ১৩ কেজি মাংস কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলি। যারা মরা গরুর মাংস বিক্রি করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০