বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১১ জুন ২০২৪, ১২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক সেমিনার

ùS

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন পরিষদ হলরুমে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বল্লী ইউপি চেয়ারম্যান অ্যাড. মোঃ মহিতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান।

জনশক্তি জরিপ কর্মকর্তা আব্দুল মজিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেএম মিজানুর রহমান, ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর হুমায়ুন রশিদ, রাইটস যশোরের ডেস্ক অফিসার আইসার আলী, ইউপি সদস্য মনিরুল ইসলাম, বল্লী কেন্দ্রীয় মসজিদের ইমাম ইউনুস আল আনসারী, ম্যারেজ রেজিস্ট্রার কামরুল ইসলাম, পুরোহিত প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ।

বক্তারা নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে বলেন, দালালের খপ্পরে পড়ে আমাদের দেশের মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে। বিদেশে যাওয়ার আগে অবশ্যই ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করে গেলে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। এজন্য সরকার নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কাজ করে যাচ্ছে। কিন্তু সচেতনতার অভাবে মানুষ দালালের খপ্পড়ে পড়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য আমাদের ইমাম, পুরোহিত, শিক্ষকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১০

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১১

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১২

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৩

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৪

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৫

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৬

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

১৭

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

১৮

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

১৯

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

২০
error: Content is protected !!