বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১১ জুন ২০২৪, ৯:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছাকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৫ম পর্যায়ে আরো ৩৫টি পরিবারের মাঝে জমিসহ বাসগৃহ হস্তান্তর করা হয়েছে।

আর এর মধ্যদিয়ে পাইকগাছা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি গৃহহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় পাইকগাছা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন তিনি।

পরে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের সভাপতিত্বে উপজেলার গড়ইখালীর ৩৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফীন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মৌত্র, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পল্লী বিদ্যুতের ডি জি এম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০