বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ জুন ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তানজিম সাকিবের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক | কিংসটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে টস হেরে ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশের। বিশ্ব আসরে আইসিসির সহযোগী দেশের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর ১০৬ রানে অল আউট হয় টাইগাররা।

ছোট পুঁজি হলেও দলকে লড়াই করার রসদ যুগিয়েছেন বোলাররা। অনন্য ভূমিকা পালন করেছেন তানজিম হাসান সাকিব। তার রেকর্ড গড়া বোলিংয়ে জয় নিয়ে সুপার এইটে উঠেছে বাংলাদেশ।

ডানহাতি পেসার তানজিম শুরু থেকে টানা চার ওভারের স্পেল করেন। দুটি মেডেনসহ স্রেফ ৭ রান খরচায় তিনি শিকার করেন ৪ উইকেট। তার তোপে ২৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা নেপাল পরে ঘুরে দাঁড়ালেও বাংলাদেশকে টলাতে পারেনি। ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দেওয়া তানজিম ২১টি ডট বল খেলান প্রতিপক্ষকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচে একজন বোলারের এত বেশি ডট বল দেওয়ার নজির আর নেই। বাংলাদেশের হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি ডট খেলানোর রেকর্ডও এটি।

আঁটসাঁট বোলিংয়ে তিনি জায়গা করে নিলেন কুড়ি ওভারের বিশ্ব আসরের রেকর্ড বইতে। টাইগারদের জয়ে মুখ্য ভূমিকা পালন করে তানজিম হাসান সাকিব জিতলেন ম্যাচসেরার পুরস্কার। তার বোলিংয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে জেতার কীর্তি গড়ল বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

২

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৩

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৪

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৫

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৬

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

৭

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

৮

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

৯

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১০

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১১

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১২

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৩

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৪

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৫

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৬

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১৭

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১৮

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১৯

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

২০