বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ জুন ২০২৪, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ১২০ বোতল কীটনাশক-জালসহ নৌকা জব্দ

ডেস্ক রিপোর্ট: সুন্দরবন থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত ১২০ বোতল কীটনাশক ও ৬০০ মিটার জালসহ একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ।

সোমবার (১৭ জুন) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কাইনমারী খাল থেকে এস সরঞ্জামাদি জব্দ করা হয়।

তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।
বন কর্মকর্তাদের ধারণা, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে এই চক্রের সঙ্গে জড়িতরা পালিয়ে গেছেন। তবে পালিয়ে যাওয়াদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, পশুর নদীতে একটি ডিঙি নৌকায় চারজন লোক ছিলেন। সন্দেহ হলে তাদের নৌকা থামাতে বলা হয়। এ সময় তারা দ্রুত নৌকা বেয়ে কাইনমারী খালের মোহনায় নৌকা পানিতে ডুবিয়ে ফেলার চেষ্টা করেন। কিন্তু সেখানে আমরা পৌঁছে যাওয়ায় তারা নৌকা ফেলে দুপাশ থেকে নেমে গ্রামের মধ্যে পালিয়ে যান। এ সময় নৌকা থেকে ১০৩ বোতল রিপকর্ড, ১৭ বোতল অ্যাগ্রোমের্থিন যা খুবই শক্তিশালী বিষ (কীটনাশক) ও মাছ ধরার ৬০০ মিটারের আটটি নিষিদ্ধ টোনা জালসহ মাছ শুঁটকি করার ১৮টি চাটাই জব্দ করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অনেক খোঁজাখুজি করেও তাৎক্ষণিক তাদের সন্ধান পাওয়া যায়নি। তবে তল্লাশি চলছে। পালিয়ে যাওয়াদের পরিচয় শনাক্তের কাজ শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

১০

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

১১

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

১২

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

১৩

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৪

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

১৫

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

১৬

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

১৭

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

১৮

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৯

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

২০
error: Content is protected !!