বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৯ জুন ২০২৪, ১১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গভীর রাতে ‘তুফান’, ২০ বছর পর এমন ঘটনা

বিনোদন ডেস্ক: পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ঈদের ছবি ‘তুফান’ প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের শীর্ষে রয়েছে। সারা দেশে ছবিটি নিয়ে দর্শকের সাড়ায় মুগ্ধ প্রেক্ষাগৃহ কৃর্তপক্ষ। এর মধ্যে ময়মনসিংয়ের ছায়াবাণী প্রেক্ষাগৃহে ঘটল ব্যতিক্রম এক ঘটনা, যা গত ২০ বছরে ঘটেনি। গতকাল মঙ্গলবার রাত ১২টায় ‘তুফান’ সিনেমার বিশেষ প্রদর্শনী চালু করতে বাধ্য হয়েছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেন এই প্রেক্ষাগৃহের বুকিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন।

বাংলাদেশি চলচ্চিত্রের ব্যবসা যখন রমরমা সময় পার করেছে, তখন এমন খবর হরহামেশাই পাওয়া যেত। কিন্তু দীর্ঘ সময় ধরে সারা দেশ থেকে গভীর রাতে সিনেমার প্রদর্শনী হওয়ার মতো কোনো খবর মিলছিল না। গতকাল এমন খবর পাওয়া গেল। এবারের ঈদে ছায়াবাণীসহ আরও ১০টি প্রেক্ষাগৃহে ‘তুফান’ সিনেমার বুকিং হয়েছে কামাল হোসেনের মাধ্যমে।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টা ও রাত ৯টার শোতেও দর্শকের উপচে পড়া ভিড় ছিল। এই দুই শোতে অনেক দর্শক ছবিটি দেখতে না পেরে ফিরে গেছেন। আবার অনেক স্থানীয় দর্শক অপেক্ষা করছিলেন, যে করেই হোক ছবিটি তাঁরা দেখবেনই। পুলিশ এনেও লোকজন সরাতে পারিনি। স্থানীয় লোকজনকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না। তাঁরা দেখবেনই। এদিকে সারা দিন দর্শকের ভিড় সামাল দিতে আমাদের কর্মচারীরাও ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই আমরা প্রথমে সিদ্ধান্ত নিইনি যে রাত ১২–৩টা শো চালাব। স্থানীয় লোকজন ও প্রশাসনের অনুরোধে একটা শো দিতে হয়। তাঁদের দেখাই। বাধ্য হয়েছি ১২–৩টা শো চালু করতে।’

জানা গেছে, ছায়াবাণী প্রেক্ষাগৃহের দর্শক ধারণক্ষমতা ৯০০। তবে ঈদের প্রতিদিন তারা এক হাজার দর্শকের দেখার ব্যবস্থা করেছেন বলেও জানান কামাল হোসেন।

বুকিং কর্মকর্তা কামাল বলেন, ‘ঈদের দিন থেকে ছবিটি হাউসফুল যাচ্ছে। সাধারণত দুপুর ১২টা থেকে প্রদর্শনী শুরু হয়। সারা দিন সব মিলিয়ে ৪টা প্রদর্শনী চলে। মর্নিং শোতে লোকজন কম হয়। কোনো ছবি ভালো হলে স্থানীয় লোকজনের চাহিদা বেশি থাকে। সন্ধ্যা ৬টা ও রাত ৯টার শো সাধারণত শহরের লোকজন দেখেন। দুপুর ১২টা আর বেলা ৩টার শোর দর্শকেরা শহরের বাইরের। এবার ঈদের আগে হলকে শীতাতপনিয়ন্ত্রিত করেছি, তাই দর্শকেরাও আরাম করে ছবি দেখছেন।’

‘তুফান’ সিনেমার এত চাহিদা কেন জানতে চাইলে কামাল হোসেন বলেন, অনেক দিন পর মাসালা টাইপের সিনেমা শাকিব খানের। এমন অ্যাকশন সিনেমায় শাকিবকে আগে দেখা যায়নি। ছবিটিও ভালো। দর্শকের কাছেও মুক্তির আগে থেকেই আগ্রহ তৈরি হয়েছে। প্রচারণাও ভালো ছিল। ছবির নির্মাণটাও ভালো হয়েছে। ‘উরাধুরা’ গানটা বেশি ভাইরাল হয়ে গেছে। সবকিছু বাদ দিলেও, শাকিব খানের তো একটা বিশাল ভক্তকুল আছেই।

‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসের মধ্যে রূপপুর থেকে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

১০

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

১১

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১২

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১৩

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১৪

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৫

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৬

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৭

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৮

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৯

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

২০
error: Content is protected !!