বাংলাদেশ, রবিবার, ০৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১২ জুলাই ২০২৪, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

ডেস্ক রিপোর্ট: সকাল থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে করে বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
টানা বৃষ্টিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

শুক্রবার (১২ জুলাই) মধ্যরাত থেকেই ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর সকাল ৬টার দিকে ভারি বৃষ্টি ঝরতে শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি ঝরছে।

সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মোহাম্মদপুর, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

এ ছাড়া শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, মিরপুর ১০, ১১ নং সেকশন, শেওড়াপাড়া, কাজীপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে কিছু পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এদিকে ভারী বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। সড়কে পানি জমে যাওয়ায় গন্তব্যে পৌঁছাতে দিগুণ ভাড়া গুনতে হচ্ছে। তারপরও রিকশা ও সিএনজি পাওয়া যাচ্ছে না।

শেওড়াপাড়া এলাকার ভেতরের একটি এলাকা থেকে মেট্রোরেল স্টেশনে যাবেন কবির হোসেন। সড়কে পানি জমে যাওয়ার কারণে এক ঘণ্টা ধরে অপেক্ষার পরও রিকশা পাননি। তিনি বলেন, সড়কে যে পানি জমেছে, তাতে জুতা খুলে নিলেও প্যান্ট ভিজে যাবে। সকাল নয়টায় দোকান খুলি। বৃষ্টি দেখে এক ঘণ্টা পরও যেতে পারে নি। রিকশার অপেক্ষায় আছি। রিকশা পেলেই দোকানে যাব।

এদিকে ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দেওয়ায় যানজট তৈরি হয়েছে। মূল রাস্তায় হাঁটু পানি। হেঁটে যাওয়ার কোনো উপায় নেই। রিকশায় ৫০ টাকার ভাড়া ১০০ টাকা। এমন অবস্থা জানলে আজ বেরই হতেন না বলে জানালেন কাজীপাড়ার বাসিন্দা শওকত আলী।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আজ বৃষ্টি বাড়তে পারে, মেঘলা থাকতে পারে আকাশ। মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে ওঠায় এ বৃষ্টি বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন

ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে রশিদের ৬ উইকেটের ‘হ্যাটট্রিক’

শিশু রায়য়ানের পাশে দাড়ালেন আলফা, অন্যদেরও এগিয়ে আসার আহবান

প্লাস্টিকের পানির ট্যাংক বিতরণ, কতটা টেকসই সমাধান? || এস এম জান্নাতুল নাঈম

বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সরদার নুরুল আমিন

ঈশ্বরীপুরে ৫০ হাজার দেশীয় বীজ রোপণ

গ্রাম্য চিকিৎসকের চেম্বারে পাইলসের অপারেশনের প্রস্তুতি, ইনজেকশনের পর রোগীর মৃত্যু

লিওনেল মেসির বাবা আর নেই

১০

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১১

‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার বন্ধুত্বও চাইবেন—এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘আমি তাদের হাতেনাতে ধরেছিলাম’, দুই প্রাক্তন স্বামীকে নিয়ে শ্বেতা

১৩

তিন কারিগরের হাতে চার মাসে বোনা জামদানিতে জয়া আহসান

১৪

মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে ৮৯ রানের জয় এইচপির

১৫

সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা

১৬

তালায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

১৭

নিশ্চিত হাম ও উপসর্গে আরও চারজনের মৃত্যু

১৮

চিঠি নিয়ে হাতেনাতে ধরা, কী করেছিলেন সাই পল্লবীর বাবা-মা?

১৯

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

২০
error: Content is protected !!