বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৯ জুলাই ২০২৪, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াত-বিএনপির অতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান এমপি সেঁজুতির

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা পিকআপ-মিনি ট্রাক স্ট্যান্ড পরিচালনা কমিটির সভায় জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে শ্রমিকদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের ইাটাগাছা ওয়াপদা মোড়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই আহবান জানান।

সভায় জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি বকুল মোড়লের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ট্রাক-ট্রাক্টর-কাভার্ডভ্যান-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু।

সভায় এমপি সেঁজুতি বলেন, শ্রমজীবী মানুষ এদেশের সম্পদ। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে তারা দেশে-বিদেশে রাত দিন কাজ করছেন। তাদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল্যাণ তহবিলসহ বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তারপরও শ্রমিকদের আরো অনেক সমস্যা থাকতে পারে। সেসব সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এমপি সেঁজুতি বলেন, জামায়াত-বিএনপি অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসার চেষ্টা করেছে। তারা সরকারের এতো এতো উন্নয়নকে মেনে নিতে পারেনি। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তারা সব সময় ষড়যন্ত্র করছে। তারা দেশে বিদেশে অপপ্রচার চালাচ্ছে। তারা সন্ত্রাস নৈরাজ্য করছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে। এই সম্পদ আমাদের সম্পদ, এই সম্পদ দেশের সম্পদ। তিনি জামায়াত বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সভায় শ্রমিক নেতৃবৃন্দ উত্থাপিত বিভিন্ন সমস্যা সম্পর্কে এমপি সেঁজুতি আরও বলেন, আপনাদের স্ট্যান্ডের জায়গার যে সমস্যা রয়েছে সবাই মিলে সেটি সমাধানের চেষ্টা করবো। অনেকে অভিযোগ করেছেন কল্যাণ তহবিলের টাকা পাচ্ছেন না। এই টাকা পেতে হলে কিছু শর্ত রয়েছে। সেগুলো পূরণ করতে হবে। এই টাকা পেতে হলে মালিকদের কাছ থেকে নিয়োগপত্র নিতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে সেটি মালিকদের সাথে আলোচনা করে দ্রুত সমাধান করা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!