বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৬ আগস্ট ২০২৪, ১০:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্দোলনে নিহত আসিফের কবর জিয়ারতে ডা. শহিদুল আলম

মাহমুদুল হাসান শাওন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত নর্দান ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী সাতক্ষীরার আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) এর অন্যতম নেতা ডা. মো. শহিদুল আলম।

শুক্রবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দেবহাটা উপজেলার আস্কারপুরে আসিফ হাসানের বাসভবন ও পারিবারিক কবরস্থানে যান বিএনপি’র এই কেন্দ্রীয় নেতা। এসময় তিনি নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে ডা. মো. শহিদুল আলম নিহত আসিফ হাসানের বাবা মাহমুদ আলম গাজী সহ তার পরিবারের সদস্যদের সান্ত¦না দিয়ে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এসময় দেবহাটা উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নলতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো. আজিজুর রহমান, দেবহাটা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আসিফ হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলতা ডায়াবেটিক হাসপাতাল কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খেশরার কলাগাছি গ্রামে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা জেলা এনসিপির কমিটি প্রত্যাখ্যান, গণপদত্যাগের হুশিয়ারি

দেবহাটায় এসএসসিতে পাসের হার ৬১.০৮%, দাখিলে ৫২.২২% ও ভোকেশনালে ২৩.২৪%

সিলভার জুবিলি মডেল স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক বেলাল হোসাইনকে অভিনন্দন

সাতক্ষীরায় বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ, সরকারের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ঋশিল্পীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

১০

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

১১

বিল থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করলেন বাবা

১২

আশাশুনিতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৩

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

১৪

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

১৫

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

১৬

তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

১৭

সাতক্ষীরা জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

১৮

সাতক্ষীরায় নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ের তাগিদ

১৯

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২০
error: Content is protected !!