বাংলাদেশ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১২ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বগুড়ায় কনটেইনার বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

ডেস্ক রিপোর্ট: বগুড়ার শেরপুরে একটি বেসরকারি কোম্পানির তেলের কনটেইনার বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা নামক স্থানে মজুমদার প্রোডাক্টস লিমিটেডে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নীলফামারী সৈয়দপুর পৌরসভার অফিসার্স কলোনির খলিলুর রহমানের ছেলে মো. ইমরান হোসেন (৩২), একই এলাকার সোলায়মান আলীর ছেলে মোহাম্মদ আবু সাঈদ (৩৮), আব্দুস সালামের ছেলে মো. মনির হোসেন (২৮) ও রুবেল আহমেদ (৩১)। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

মজুমদার প্রোডাক্টস্ লিমিটেডের মানব সম্পদ কর্মকর্তা রঞ্জন চক্রবর্তী জানান, ঘটনার সময় কোম্পানির ঠিকাদারের সাতজন শ্রমিক রাইচ ব্র্যান তেল উৎপাদনের কনটেইনার মেরামতের কাজ করছিলেন। এসময় কনটেইনারটিতে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয়ে ওইসব শ্রমিকরা গুরুতর আহত হয়। পরে কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় তাদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. লালন মিয়া বলেন, বিস্ফোরণে গুরুতর আহতদের মধ্যে চারজনকে বগুড়ার শজিমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়। আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন জানান, মজমুদার কোম্পানিতে আগুন লেগেছে-এমন সংবাদে দ্রুত সেখানে যাই। কিন্তু ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কোম্পানির লোকজন।

কনটেইনার বিস্ফোরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, উচ্চ তাপমাত্রার কারণে কনটেইনারটিতে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

0ne million seeds campaign launched for coastal restoration

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

নোরা ফাতেহির ভিডিও ফাঁস, মূহুর্তেই ভাইরাল!

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ড, পছন্দের প্রতিপক্ষ জানালেন স্পেন কোচ

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন

১০

দুপুরের মধ্যে ঢাকাসহ ৫ জেলায় ঝড়ের আভাস

১১

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

১২

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

১৩

কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

১৪

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

১৫

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

১৬

চট্টগ্রামে পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১৭

তালায় হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

১৮

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তালার বিএনপি নেতা মৃনাল কান্তি

১৯

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

২০
error: Content is protected !!