বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (12, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (12, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাইক্লোন, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবণাক্ততা ইত্যাদি উপকূলীয় মানুষের নিত্যদিনের সঙ্গী। তাই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভায় বক্তারা এসব কথা বলেন।

লিডার্স এর খুলনা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী। উপস্থিত ছিলেন অ্যাড. শামীমা সুলতানা শীলু, এস. এম. এ রহিম, খোকন সিকদার, শরিফুল ইসলাম সেলিম, অ্যাড. পপি ব্যানার্জী, মাহফুজুর রহমান মুকুল, অ্যাড নুরুন্নাহার পলি ও লিডার্সের অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক।

বক্তারা বলেন, আন্তর্জাতিক সহযোগিতা এবং সরকারি পদক্ষেপ ছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা অসম্ভব। উন্নত দেশগুলোকে তাদের কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবং উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পর্যাপ্ত সহায়তা প্রদান করতে হবে।

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শক্তি উৎপাদনে নবায়নযোগ্য উৎসের ব্যবহার বৃদ্ধি, বনায়ন কর্মসূচি জোরদার করা এবং পরিবেশবান্ধব শিল্প স্থাপনে প্রণোদনা দেয়া উচিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে জনগণকে রক্ষা করার জন্য আরও উন্নত অভিযোজন কৌশল প্রণয়নেরও প্রয়োজন রয়েছে।

বক্তারা জানান, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের বিষয় নয়, এটি এখনকার সমস্যা। এই সংকট সমাধানে শুধু কথাবার্তায় সীমাবদ্ধ না থেকে, তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০