বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্বিপক্ষীয় বৈঠকে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন বাইডেনের

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় বাইডেন ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে তার দেশের পূর্ণ সমর্থনের কথা জানান।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক হয়।

গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি।

বাংলাদেশে রাজনৈতিক পট-পরিবর্তনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। সম্প্রতি মার্কিন একটি প্রতিনিধিদল ঢাকা ঘুরে যাওয়ার পরপরই দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে বৈঠক হলো। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নসহ নানান ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গেছেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন মোট ৫৭ জন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডি প্রশাসকের বৈঠক অনুষ্ঠিত হবে।

আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

২

একই জায়গায় আটকে থাকতে চাই না

৩

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৪

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৫

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৬

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৮

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৯

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১০

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১১

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১২

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৩

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৪

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৬

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৭

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৮

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৯

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

২০