বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ অক্টোবর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আটুলিয়ায় সম্প্রীতি সমাবেশে সৈয়দ ইফতেখার: ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে

সুলতান শাহাজান, শ্যামনগর: শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) রাতে নওয়াবেকী বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাভোকেট সৈয়দ ইফতেখার আলী।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই দেশকে এগিয়ে নিতে হবে। বিএনপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয়। এজন্য ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

সমাবেশে আটুলিয়া ইউনিয়ন বিএনপি’র নেতা আব্দুর রহমান মোড়লের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিএম সোলায়মান কবির।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার গাজী আব্দুর রব বাপ্পী ও আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আল আমিন।

উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আল হেলাল, শ্রমিক দলের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক রেজওয়ান, সহ-সভাপতি আব্দুল খালেক, শ্রমিক দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, কৃষক দলের সাবেক সভাপতি আজাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য জি এম রায়হান কবির ও মুন্না, ছাত্রদল নেতা সভাপতি ওয়েজকুরুনী আরাফাত, আল মাহমুদ জনি, আব্দুর রহমান বাবু, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, আবু নাঈম, আব্দুর রউফ গাজী, কালাম সরদার, ফরিদ সরদার, আব্দুল হাকিম, মিজানুর রহমান প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

১০

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১১

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১২

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৪

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৫

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৬

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৮

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৯

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

২০
error: Content is protected !!